বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সভাপতি অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, সম্পাদক অ্যাড. বদরুল আলম চৌধুরী

উৎসবমুখর পরিবেশে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, ৬:৫২ পিএম
উৎসবমুখর পরিবেশে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮ জন জয়লাভ করেছেন। সমিতির ১৫ পদের মধ্যে বাকি ৭ পদে বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী পরিষদ প্যানেল থেকে প্রার্থীরা জয়লাভ করে।

২৫ শে জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে, আইনজীবী সমিতি ভবনের (২য়) তলায় ভোট গ্রহন সম্পন্ন হয়।

নির্বাচন উপলক্ষে সকাল থেকেই ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত ভোট কেন্দ্র ও আদালত এলাকা ছিল উৎসব মুখর। ভোট চলাকালে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ, প্রার্থীদের অভিভাবক ও সমর্থক সহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। রাতে জেলা আইনজীবী সমিতি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির বর্তমান সভাপতি অ্যাড. এ.টি.এম মোস্তফা কামাল।

রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক অ্যাড. এ জেড এম কামরুল হাসান রিপন, সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র সহ-সভাপতি অ্যাড.এম কামরুল হাসান রিপন,ও জুনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম তোরন।

Model Hospital

নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী পরিষদ নামে ২টি প্যানেলে মোট ১৫ টি পদে ৩০ জন প্রার্থী অংশ নিয়েছিলেন। এতে মোট ৩৭৬ ভোটারের মধ্যে ৩৬৯ জন ভোটার নিজেদের ভোটাধিকার গোপন ব্যালটের মাধ্যমে প্রয়োগ করে উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন।

নির্বাচনে অ্যাড. মোঃ সাইয়েদুল ইসলাম বাবু ২০৪ ভোট পেয়ে সভাপতি এবং অ্যাড. মোঃ বদরুল আলম চৌধুরী ১৯৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নির্বাচনে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সিনিয়র সহ সভাপতি অ্যাড. এ এন এম মাইনুল ইসলাম (১৯৪) ভোট, জুনিয়র সহ সভাপতি অ্যাড. মোঃ শাহজাহান আখন্দ, (১৮৫) ভোট, যুগ্ম সম্পাদক অ্যাড. মোঃ শরীফ মাহমুদ সায়েম (১৯৪) ভোট, সম্পাদক ফরমস অ্যাড. সাজ্জাদুল বোরহান রিদয় (১৮৯) ভোট, সম্পাদক লাইব্রেরী অ্যাড. জাবির হোসেন (২১০) ভোট, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার অ্যাড. বিশ্বজিৎ কর রানা (১৮৭) ভোট, রানিং অডিটর অ্যাড. মোঃ শফিকুল ইসলাম রনি (১৯০) ভোট, জেনারেল অডিটর অ্যাড. মোঃ মামুন হোসেন মিয়াজি (১৮৫) ভোট, চেয়ারম্যান রেজিস্ট্রার অথরিটি অ্যাড. মোঃ আবু কাউছার (১৮৭) ভোট, সম্পাদক রেজিস্ট্রার অথরিটি অ্যাড. শাহ ই জালাল সাব্বির (১৯৪) ভোট, সদস্য রেজিস্ট্রার অথরিটি অ্যাড. আব্দুল আল নাকিব (১৮৫) ভোট, অ্যাড. মুহাম্মদ শেখ সাদী (১৮১) ভোট, অ্যাড. মোঃ আবির হাসান রনি (১৭৭) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।