বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ড.সেলিম মাহমুদ এমপি’র কম্বল বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, ৯:১৯ পিএম
কচুয়ায় ড.সেলিম মাহমুদ এমপি’র কম্বল বিতরণ

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক কচুয়া আসনের সাংসদ ড.সেলিম মাহমুদ কচুয়ায় দ্বিতীয় দিনের মতো ৫টি স্পর্টে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন।

৩ দিনের সফরের দ্বিতীয় দিনে শুক্রবার দিনব্যাপী উপজেলার পালাখাল মডেল ইউনিয়ন প্রাঙ্গনে,কচুয়া সদর দক্ষিন ইউনিয়নের কোমরকাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, পশ্চিম সহদেবপুর ইউনিয়নের মালচোঁয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ,কাদলা ইউনিয়নের গুলবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন প্রধান অতিথি ড.সেলিম মাহমুদ এমপি ।

ওই দিন ড.সেলিম মাহমুদদ এমপি ৫ হাজার হতদরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন।

কচুয়া সদর দক্ষিন ইউনিয়নের কোমরকাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান আরিফের সভাপতিত্বে ও সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ আইয়ুব আলী পাটওয়ারী।

Model Hospital

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সি, সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম রাসেল,যগ্ম-সম্পাদক মোতালেব হোসেন, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার শামিম,ইউপি সদস্য শরিফুল ইসলাম মানিক,মনির হোসেন,বিল্লাল হোসেন,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাদাত হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।