বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে চুরি, মাদকসহ পরোয়ানাভুক্ত মামলায় ৪ আসামি আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ৭:৫৪ পিএম
শাহরাস্তিতে চুরি, মাদকসহ পরোয়ানাভুক্ত মামলায় ৪ আসামি আটক
শাহরাস্তিতে পৃথক অভিযানে ১ চোর চক্রের সদস্য, ১মাদক কারবারি এবং জি আর মামলায় ২ জন আসামিসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
গত দুই দিনের অভিযানে অভিযুক্ত আসামিদেরকে আটক শেষে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়,গত রবিবার ও সোমবার রাতে  শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেনের নির্দেশে একদল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
এতে শাহরাস্তি পৌরসভা ঠাকুর বাজার এলাকা থেকে টামটা উত্তর ইউপির হোসেনপুর মৃত শুক্কুর আলমের পুত্র চোর চক্রের সদস্য মোঃ সৈকত হোসেন কে (১৯) আটক করে। তার বিরুদ্ধে শাহরাস্তি থানার একটি  মামলা নং- ১১, রুজু ছিল।
ওই ইউপির উয়ারুক সেতরা বেপারী বাড়ীর সামছুল হকের পুত্র রবিউলকে মাদক মামলায় এসআই (নিঃ) মোঃ রোকন উদ্দিন সঙ্গীয় ফোর্স আটক করে। তার বিরুদ্ধে জিআর- ১৭৯/২২ শাহরাস্তি, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু ছিল।
এদিকে টামটা দক্ষিন ইউপির আলীপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র হেলাল উদ্দিনকে এএসআই (নিঃ) মোঃ ইউনুছ, এএসআই (নিঃ) আতাউর রহমান সঙ্গীয় ফোর্সসহ সাজা সিআর-৪৪৬/২০ হাজীগঞ্জ মামলায় আটক করে।
এসআই (নিঃ) মোঃ রোকন উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে একই ইউপির ওয়ারুক পাটওয়ারী বাড়ীর আবু তাহেরের পুত্র মাদক ব্যবসায়ী মো: শরীফকে  (২২) পুলিশ ৩০০শ’ গ্রাম গাঁজাসহ  আটক করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি থানার মামলা নং-১৬, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারায় ১৯ (ক) রুজু করে।
এবিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, চাঁদপুর জেলাকে মাদক মুক্ত এর ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে।
এ অভিযান চলমান থাকবে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।