বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রাজনীতি আমার রক্তের সাথে মিশে আছে : নাজিম দেওয়ান

সজীব খান প্রকাশিত: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:০৬ পিএম
রাজনীতি আমার রক্তের সাথে মিশে আছে : নাজিম দেওয়ান

আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে পরিষদের বর্তমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান নির্বাচন উপলক্ষে গণসংযোগ শুরু করেছেন। সোমবার বিকালে তিনি ৩য় দিনের মত নির্বাচন করার জন্য মাঠে প্রচারণায় যান, তিনি চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের মৈশাদী তালতলা বাজার, শাহতলী বাজারে গণসংযোগ করেন।

এ সময় তিনি বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালে নাজিম দেওয়ান বলেন, জনসাধারণের দাবির পেক্ষিতেই আমি আবার প্রার্থী হচ্ছি, এ জন্য আপনাদের সমর্থন ও দোয়া নিয়েই মাঠে নামতে চাই। তাই আমি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় শুরু করেছি। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব পালন করেছি, এবং বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি, এ দায়িত্ব পালন কালে হয়তো আপনাদের সকল চাহিদা আমি পূরণ করতে পারিনি, কিন্তু আপনাদের সাথে আমি খারাপ ব্যবহার করিনি, সবার সাথে সমন্বয় করেই দায়িত্ব পালন করছি।

আমার দাদা চেয়ারম্যানি করেছে, আমার বাবা চেয়ারম্যানি করেছে, আমিও করেছি, জনগণের সেবা করাই আমাদের দায়িত্ব, আমি ৫০ বছরে নৌকা করে একবার নৌকা প্রতীক পেয়েছি, এ বছর যখন নেত্রীবৃন্দ ঘোষনা করেছে দলীয় প্রতীক থাকবে না, তারপরও দল যদি প্রার্থী ঘোষনা করেন তাহলে আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দেবে, মূল্যায়ণ করবে।

Model Hospital

বিগত দিনে আমি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন প্রতিটি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করার চেষ্টা করেছি। ছোট ছোট রাস্তা, গাইড ওয়াল, নলকূপ স্থাপন, মসিজদ, মন্দিরসহ সর্বক্ষেত্রেই আমি উন্নয়ন করার চেষ্টা করেছি। যখন যে কেউ আমার উপজেলায় আবেদন করেছে, আমি সর্বোচ্চ চেষ্টা করে দ্রুত সময়েই তা করে দেওয়ার চেষ্টা করেছি, করে যাচ্ছি। কেউই আমার থেকে নিরাশ হয়নি।

তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। রাজনীতি আমার রক্তের সাথে মিশে আছে। সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি। বিভিন্ন সময়ে দলের আন্দোলন সংগ্রামে রাজপথে থেকেছি। আপনাদের সেবা করার জন্যই আমি উপজেলা পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছি।

গণসংযোগে মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়াজীসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital