বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুরের হোসেনপুর আলিম মাদ্রাসায় ক্লাস থেকে শিক্ষার্থীদের বের করে দিল এলাকার বখাটেরা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:১৯ পিএম
চাঁদপুরের হোসেনপুর আলিম মাদ্রাসায় ক্লাস থেকে শিক্ষার্থীদের বের করে দিল এলাকার বখাটেরা
চাঁদপুরের আশিকাটি এলাকার হোসেনপুর আলিম মাদ্রাসা থেকে সকল শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দিয়েছেন ওই এলাকার ফয়সালের নেতৃত্বে একটি চক্র। মঙলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আশিকাটি ইউনিয়নের হোসেনপুর আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীদের মাঝে আতংক ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা মাদ্রাসায় আসে। এ সময় এসেম্বলি করার সময় হঠাৎ করে শিক্ষকদের উপস্থিতিতে আঃখালেক পাটেয়ারীর পুত্র ফয়সালের নেতৃত্বে মনির প্রধানীয়া, আলমগীর পাটওয়ারী ও ইউছুফ পাটওয়ারীসহ একদল যুবক মাদ্রাসায় প্রবেশ করে শিক্ষকের কাছ থেকে মাইক কেড়ে নিয়ে এসেম্বলি বন্ধ করে দিয়ে সকল শিক্ষার্থীদেরকে মাদ্রাসা থেকে বের করে দেয়।
সংবাদ পেয়ে সরোজমিনে গিয়ে জানা যায়, ২৭ ডিসেম্বর রাতে মাদ্রাসার অধ্যক্ষের রুমের জানালার গ্রীল কেটে রুমে প্রবেশ করে আলমিরাতে থাকা ১ লক্ষ ৭৫ হাজার টাকা চোর চক্ররা চুরি করে নিয়ে যায়। সে সময় প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন ঢাকায় তার প্রতিষ্ঠানিক কাজে ছিলেন। বিষয়টি তিনি পরবর্তীতে নৈশ প্রহরীর মাধ্যমে জানতে পেরে বিষয়টি প্রতিষ্ঠানের সভাপতিকে অবহিত করেন, তার নির্দেশে পরবর্তীতে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। একটি পক্ষ বিষয়টিকে ঘোলাটে করতে প্রতিষ্ঠান বন্ধ করার পায়তারা করেন। তারই ধারাবাহিকতায় তারা মঙ্গলবারে প্রতিষ্ঠানে এসে শিক্ষার্থীদের বের করে দেয়।
এলাকাবাসী সূত্রে আরো জানা যায়, এ ঘটনায় বেশ কিছু শিক্ষকের ইন্ধন রয়েছে। তারাই এলাকার উশৃঙ্খল যুবকদের দিয়ে এ ঘটনা ঘটাচ্ছে।
বিষয়টি জানতে পেরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মোস্তাফিজুর রহমান তাৎক্ষনিক ওই প্রতিষ্ঠানে ছুটে যান এবং শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে বিষয়টি নিয়ে একটি বৈঠক করেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন এর সাথে আলাপকালে তিনি জানান, ২৭ ডিসেম্বর রাতে আমাদের প্রতিষ্ঠানে একটি চুরির ঘটনা ঘটে। এই ঘটনাটি নিয়ে আমাদের সভাপতির নির্দেশে কমিটির লোকজন বৈঠক করেছেন এবং আইন শৃঙ্খলা বাহীনিদেরকে অবগত করেন। তারাই পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। কে বা কাহারা এই ঘটনার সাথে জড়িত তা আমরা অবগত নই। কিন্তু এলাকার উশৃঙ্খল কিছু যুবক বিষয়টি ঘোলাটে করতে প্রতিষ্ঠান বন্ধ করার জন্য গায়ের জোড়ে সকল শিক্ষার্থীদেরকে মঙ্গলবার সকালে ক্লাশ করতে না দিয়ে মাদ্রসা থেকে বের করে দেয়। আমি উর্ধ্বতন কতৃর্পক্ষকে বিষয়টি অবহিত করেছি। তারাই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
এ বিষয়ে মাদ্রাসার সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সাথে আলাপকালে তিনি জানান, আমি এ প্রতিষ্ঠানে চুরির বিষয়টি জানতে পেরেছি। আমরা বিষয়টি চাঁদপুর মডেল থানার মাধ্যমে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো। কিন্তু এলাকার উশৃঙ্খল যুবকরা প্রতিষ্ঠান বন্ধ করার কোন এখতিয়ার রাখেনা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার তারা কে? আমি বিষয়টি খতিয়ে দেখছি। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাদ্রাসা বন্ধের বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজন বিরাজ করছে বলে সরোজমিনে দেখা যায়। শিক্ষার্থী ও অভিভাবক মহল দ্রুত এর একটি সঠিক সমাধান সংশ্লিষ্ট কতৃর্পক্ষের কাছে আশা করছেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।