সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বিষমুক্ত সবজি চাষে বিপ্লব

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ৬:৩৪ এম
বিষমুক্ত সবজি চাষে বিপ্লব

বিষমুক্ত সবজি চাষে বিপ্লব ঘটিয়েছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চাষীরা। ছবিটি রবিবার সকালে উপজেলার পাঁচগাছিয়া গ্রামের সবজি চাষী মো. সোলাইমানের ক্ষেত থেকে তোলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক : কীটনাশকের ব্যবহার ছাড়াই হলুদ ফাঁদ, ফেরোমন ফাঁদ ব্যবহার করে সবজির চাষ হচ্ছে চাঁদপুরের মতলব উত্তরে। স্বাস্থ্যের জন্য নিরাপদ ও বিষমুক্ত হওয়ায় উৎপাদন খরচ কম ও দাম বেশি পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। ফলে বিষমুক্ত সবজি চাষে আগ্রহ বাড়ছে এই অঞ্চলের কৃষকদের। এই প্রযুক্তিতে সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে স্থানীয় কৃষি বিভাগ।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এই উপজেলায় মেঘনার চরাঞ্চলসহ উপজেলার ছেংগারচর পৌরসভা, ষাটনল, দুর্গাপুর ইউনিয়নে ব্যাপকহারে সবজির চাষ হয়। চলতি মৌসুমে উপজেলায় ২৫০ হেক্টর জমিতে বিষমুক্ত পদ্ধতিতে বেগুন, পটল, করলা, চালকুমড়ার ঢেঁড়শ, ঝিঙ্গা ও শিম চাষ হয়েছে। আগে সবজি চাষের সময় অনেকে না বুঝেই মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ করতেন। এতে খরচ বেশি হওয়ায় এবং স্বাস্থ্যঝুঁকি থাকায় বিষমুক্ত সবজি চাষে কৃষকদের আগ্রহী করার উদ্যোগ নেয় স্থানীয় কৃষি বিভাগ।

(রবিবার) সরেজমিনে একটি টমেটো, বাঁধাকপি ক্ষেতে গিয়ে দেখা যায়, ক্ষেত জুড়ে ঝুলিয়ে রাখা আছে ছোট ছোট প্লাস্টিকের বৈয়াম ও আঠা লাগানো হলুদ কাগজ। কাছে গিয়ে দেখা যায় এগুলি ক্ষতিকর পোকা দমনের ফরোমন ফাঁদ, এই সময় কথা হয় চাষি সোলেমানের সঙ্গে তিনি বলেন, এবছর তিনি ৫২ শতক জমিতে ফরোমন ফাঁদ ব্যবহার করে তরকারী চাষ করেছেন। এতে কম খরচে বেশি ফসল উৎপাদন করা যাচ্ছে। বাজারে বিষমুক্ত পদ্ধতিতে চাষ করা এই তরকারির চাহিদা বেশি হওয়ায় দামও বেশি পাওয়া যাচ্ছে। এ পদ্ধতিতে কীটনাশক খরচ কম হওয়ায় উৎপাদন খরচও কম। আমার দেখে পাশের অনেক কৃষকই এই পদ্ধতিতে সবজি চাষ করতে আগ্রহী হচ্ছেন।

মেঘনার চরের কুমড়া চাষি আলাউদ্দিন জানান, বিষমুক্ত সবজি উৎপাদনের লক্ষে হলুদ ফাঁদও ফরোমন ফাঁদসহ অন্যান্য পোকা দমন পদ্ধতিতে চলতি মৌসুমে চরাঞ্চলের ১৫ হেক্টর জমিতে চাল কুমড়া চাষ করেন এখানকার কৃষকরা। এসব পদ্ধতিতে ক্ষতিকর পোকা দমন হওয়ার পাশাপাশি বাড়তি খরচ করে কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে না কৃষকদের। ফলে কীটনাশকের ব্যয় সাশ্রয় ও উৎপাদিত সবজি স্বাস্থ্যসম্মত হওয়ায় বাজারে ন্যায্য দাম পাওয়া যাচ্ছে। এতে কৃষকরা লাভবান হচ্ছেন।

Model Hospital

করলা চাষি ইব্রাহিম গাজী বলেন, বিষ প্রয়োগ ছাড়াই আমি করলা চাষ করছি। এতে কৃষি বিভাগ পোকা দমনের জন্য বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহারসহ আমাদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন জানান, চলতি বছর এই উপজেলায় উৎপাদিত সবজির দাম ও চাহিদা বেশি হওয়ায় খুশি কৃষকরা। বিষমুক্ত পদ্ধতিতে সবজি চাষে বাড়তি কীটনাশক খরচ কম হওয়ায় উৎপাদন খরচ কমেছে। পাশাপাশি উৎপাদিত বিষমুক্ত এসব সবজির চাহিদা বাজারে বেশি থাকায় ও দাম ভালো পাওয়া বিষমুক্ত নিরাপদ সবজি চাষ আগ্রহ বাড়েছে কৃষকদের। কৃষক পর্যায়ে এই পদ্ধতি ছড়িয়ে দিতে মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।