বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মমরুজকান্দি সপ্তগ্ৰাম উচ্চ বিদ্যালয়ে 

এসএস‌সি প‌রীক্ষার্থী‌দের বিদায় উপল‌ক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৩৩ পিএম
এসএস‌সি প‌রীক্ষার্থী‌দের বিদায় উপল‌ক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান
মতলব উত্তরের মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের এসএসসি প‌রীক্ষার্থী‌দের বিদায় উপল‌ক্ষে বা‌র্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বা‌র্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আ’লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি।
প্রধান অতিথির বক্তব্যে আশফাক চৌধুরী মাহি পরীক্ষার্থী‌ ও অভিভাবক‌দের উদ্দেশ্যে ব‌লেন, ‌তোমরা যারা এসএস‌সি পরীক্ষা দি‌বে পরীক্ষা শুরু হওয়ার আগে ভা‌লো ভা‌বে প্রশ্ন দেখ‌বে। যে প্রশ্নটা ভা‌লো পার‌বে সেটা আগে খাতায় লিখ‌বে। পরীক্ষায় প্র‌তি‌টি প্রশ্ন লিখ‌বে। বিদ্যাল‌য়ের শিক্ষকরা যেভা‌বে শি‌খি‌য়ে‌ছেন সেগু‌লো স্মর‌নে রাখ‌তে হ‌বে। ভা‌লো রেজাল্ড কর‌তে হ‌বে। বিদ্যাল‌য়ের সুনাম ধ‌রে রাখ‌তে হ‌বে। আর অভিভাবকগণ আপনা‌দের সন্তান‌দের ভা‌লো গাইড দে‌বেন।
তি‌নি ব‌লেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনা ‌শিক্ষায় ব্যাপক উন্নয়ন কর‌ছেন। প্রতি‌টি ছেলে-মেয়েকে শিক্ষিত করার জন্য কাজ কর‌ছেন। চাঁদপুর-২ আস‌নের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এলাক‌ার উন্নয়নসহ শিক্ষা‌ক্ষে‌ত্রে ব্যাপক কাজ কর‌ছেন। তাই প্রধানমন্ত্রী ও মায়া চৌধুরীর জন্য আপনারা সক‌লে দোয়া কর‌বেন।
অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব্য রা‌খেন উক্ত বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম।
মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাড. আক্তারুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেরা আ’লীগের দপ্তর সম্পাদক মানিক দর্জি, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগ নেতা ছোবহান সরকার সুভা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, সাবেক ছাত্রলীগ নেতা তামজিদ সরকার রিয়াদ প্রমুখ।
এসময় শিক্ষার্থীদের অ‌ভিভাবক, শিক্ষার্থী এলাকার গন্যমান্য ব্য‌ক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।