শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নীলনগর উচ্চ বিদ্যালয়েএসএস‌সি প‌রীক্ষার্থী‌দের বিদায় উপল‌ক্ষে মিলাদ-দোয়া ও পুরস্কার বিতরণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৪২ পিএম
নীলনগর উচ্চ বিদ্যালয়েএসএস‌সি প‌রীক্ষার্থী‌দের বিদায় উপল‌ক্ষে মিলাদ-দোয়া ও পুরস্কার বিতরণ
মতলব উত্তরের নীল নগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি প‌রীক্ষার্থী‌দের বিদায় উপল‌ক্ষে বা‌র্ষিক মিলাদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বা‌র্ষিক মিলাদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা ছোবহান সরকার সুভা।
প্রধান অতিথি ছোবহান সরকার সুভা সকল পরীক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করেন। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা সব পরীক্ষায় ভালো রেজাল্টের আশা করছি।
পরীক্ষার্থীরা ধারবাহিক সাফল্য অর্জন করে বিদ্যালয়কে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
তিনি আরো বলেন, শিক্ষা অমূল্য সম্পদ। একটি জাতির বিকাশ ও উন্নয়নের জন্য শিক্ষার ভূূমিকা অপরিহার্য।
বর্তমানে পৃথিবীর সামগ্রিক উন্নতির একমাত্র অবলম্বন হচ্ছে শিক্ষা। তাই শিক্ষার কোনো বিকল্প নেই। জাতির জনক বঙ্গববন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ শিক্ষা বিস্তারে ছাত্র-ছাত্রীদের ব্যাপক সুযোগ-সুবিধা প্রদান করছেন। তোমরা প্রধানমন্ত্রীর দেওয়া এ সকল সুযোগ-সুবিধা গ্রহণ করে নিজেকে আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলবে।
একজন মানুষ হিসেবে এটাই তোমাদের কাছে প্রত্যাশা করছি।
অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব্য রা‌খেন উক্ত বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক মো. শাহজালাল মিয়া।
নীল নগর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মোস্তফা কামাল, জায়েদ হোসেন প্রমুখ।
এসময় শিক্ষার্থীদের অ‌ভিভাবক, শিক্ষার্থী এলাকার গন্যমান্য ব্য‌ক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital