বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুর ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি রাকিব সাধারণ সম্পাদক ফয়সাল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:১২ পিএম
চাঁদপুর ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি রাকিব সাধারণ সম্পাদক ফয়সাল
বিদ্যমান শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে ইসলাম- ই একমাত্র সমাধান এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি মোহাম্মদ রাকিব হোসেন, সহ-সভাপতি জি.এম আব্দুল হাই, সাধারণ সম্পাদক ডি.এম ফয়সাল।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী।
তিনি বলেন, বিদ্যমান শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে সর্বস্তরের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। আজকে দেশে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে সেটার কারণ হচ্ছে ছাত্র সমাজের মাঝে নৈতিকতার বিপর্যয় ঘটেছে। আগামী দিনে নৈতিকতা সম্পন্ন ছাত্রসমাজ গড়ে তুলতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী কাজ করে যাচ্ছে।
ইসলামী ছাত্র আন্দোলনের চাঁদপুর জেলা সভাপতি মোঃ সেলিম হোসাইনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নুর।
জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চাঁদপুর জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন, সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদসানী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিয়াজুর রহমান।
চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন প্রধান অতিথি ২০২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।
এছাড়াও সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জেলা ইসলামী আন্দোলনের নির্বাহী সদস্য মাওলানা নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা আফসার উদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মীর মোশারফ হোসেন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা আবুল বাশার, যুব আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন প্রমুখ। এছাড়াও সম্মেলনে বিভিন্ন সহযোগী সংগঠন ও ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলন কে কেন্দ্র করে জুমার নামাজের পর থেকেই নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলন স্থলে আসতে শুরু করে।
সম্মেলন শেষে প্রধান অতিথি আগামী ২০২৪ সেশনের জন্য চাঁদপুর জেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটির ঘোষণা করেন। এতে সভাপতি মোহাম্মদ রাকিব হোসেন, সহ-সভাপতি জি.এম আব্দুল হাই, সাধারণ সম্পাদক ডি.এম ফয়সাল।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।