বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ২:০২ পিএম
নারায়ণপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ সভা

মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ডিসেম্বর বিকেলে কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

যৌথ সভায় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মবিন সুজন প্রধান।

ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ মজুমদার, ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল ডন, ইউনিয়ন যুবলীগ নেতা মো. রাসেল প্রধান, আওয়ামী লীগ নেতা শরীফুল ইসলাম সম্রাট, ফারুক মজুমদার প্রমুখ।

সভায় আরও বক্তব্য রাখেন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো. বিল্লাল গাজী, সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আজাদ মিয়াজী, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আলম পান্না, নারায়ণপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ প্রধান শান্ত।

Model Hospital

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিয়াজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন পাটোয়ারী, শিক্ষা বিষয়ক সম্পাদক আলমগীর আলম মজুমদার, আওয়ামী লীগ নেতা মবিন প্রধান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক পাটোয়ারী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আক্কাস তালুকদার, ইউনিয়ন যুবলীগ নেতা মো. রিপন প্রধানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital