শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহতলীতে অসহায়দের মাঝে প্রভাতের শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ২:০৬ পিএম
শাহতলীতে অসহায়দের মাঝে প্রভাতের শীতবস্ত্র বিতরণ

প্রভাত সমাজকল্যাণ সংস্থা, চাঁদপুর শাখার আয়োজনে শাহতলীতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

স্টাফ রিপোর্টার : অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতকে উষ্ণ করে তুলতে ‘উষ্ণতার পরশ’-২০২১ শীর্ষক শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজ রিনায়তনে প্রভাত সমাজকল্যাণ সংস্থা, চাঁদপুর শাখার আয়োজনে শাহতলী সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রভাত চাঁদপুর শাখার সহ সভাপতি মোঃ জুয়েল হাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেনের পরিচালনায় উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং প্রভাত চাঁদপুর শাখার উপদেষ্টা সোহেল রুশদী।

তিনি তার বক্তব্যে বলেন, সংগঠনটির সদস্যরা নিরলসভাবে মানুষের সেবায় নিবেদিত ভাবে কাজ করে আসছে। রক্ত দানের ক্ষেত্রে তাদের ভূমিকা অনেক রয়েছে। করোনাকালে চাঁদপুরে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করে দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি। এ কঠিন সময়ে প্রভাত সমাজকল্যান সংস্থার সদস্যদের কাজ সত্যিই প্রশংসনীয়। সরকারী নিবন্ধনকৃত এই সংগঠনটির কার্যক্রম সকল স্থানে ছড়িয়ে যাচ্ছে। এ সংগঠনকে তারা মনোপ্রানে ভালোবাসে। যে প্রতিষ্ঠানে ভালোবাসে সে প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে। আমি বলি এটা আমাদের প্রাউড। মানুষের সেবা করা এর মত মহৎ কাজ আর দ্বিতীয় কিছু নেই। আগামীদিনে আমি প্রভাতের পাশে থাকব। আমি প্রভাত সমাজকল্যান সংস্থার কল্যানে কাজ করবো ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকা পাশে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: সাহাদাৎ হোসেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ৪নং ওয়ার্ডের মেম্বার মো: সফিক কারী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: সোহেল কারী, প্রভাত চাঁদপুর শাখার ত্রাণ ও দুর্যোগ সম্পাদক জালালউদ্দিন বেপারী, সদস্য  মাসুদ হোসেন, হাসান পাটোয়ারী, আল-আমিন, মোহাম্মদ রাসেল, মোঃ- রেজাউল করিম, মোঃ- শাহেদ হোসেন প্রমূখ।

প্রভাত চাঁদপুর শাখার সদস্য মোঃ রাসেল এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাত চাঁদপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম নোবেল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital