বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ২৪ ঘন্টার ব্যবধানে সড়কে ৩ টি দুর্ঘটনায় নিহত ১ আহত ৭

এস এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৫৬ পিএম
ফরিদগঞ্জে ২৪ ঘন্টার ব্যবধানে সড়কে ৩ টি দুর্ঘটনায় নিহত ১ আহত ৭

ফরিদগঞ্জে ২৪ ঘন্টার ব্যবধানে সড়কে ৩টি দুর্ঘটনায় ১ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার, দুর্ঘটনার শিকার পিকআপ ট্রাক জব্দ ও আইনি ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। একে দিনে ৩টি সড়ক দুর্ঘটনায় পথচারী ও জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

জানা যায়, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নে পশ্চিম রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের উপর একটি কুকুরকে বাঁচাতে গিয়ে ব্যাটারি চালিত অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ¦বর্তি একটি কবরস্থানের দেয়ালের সাথে ধাক্কা লাগে। এসময় অটোরিকশা চালক ফরিদগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ডের রুদ্রগাঁও গ্রামের মৃত আইউুব আলীর ছেলে মো. শাহ আলম (৪৮) নিহত হয়।

এ ঘটনায় অটো রিকশার যাত্রী শাহাদাৎ হোসেন সহ দু’জন মহিলা যাত্রীও আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানায় ডিউটিরত কর্মকর্তা (এএসআই) ইভা।

একইদিন সন্ধায় ফরিদগঞ্জ’র রূপসা উত্তর ইউনিয়নের খাজুর তলা একালায় সিএনজি ও মোটর সাইকেল’র সংঘর্ষ হয়। এতে দু’জন আহত হয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরির্দশক (এসআই) খোকন।

Model Hospital

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের রুদ্রগাও ঈদগাহের পশ্চিম পাশে সড়কের উপর থাকা একটি ট্রাকের সাথে মালবাহি একটি পিকআপ ট্রাকের সংঘর্ষ হয়।

এ ঘটনায় পিকআপ ট্রাকের চালক বগুড়া জেলার নন্দিগ্রাম উপজেলার বাঘবাজার গ্রামের বাসিন্দা সাত্তার হোসেন’র ছেলে সাদ্দাম হোসেন (৩৬) ও হেলপাড় বরিসাল বাবুগঞ্জ জেলাধীন পশ্চিম ভূতের দিয়া গ্রারে মৃত ফজল হক’র ছেলে আব্দুল্লাহ আল মাসুদ (৪০) আহত হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহদের উদ্ধার করেছে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস’র টিম লিডার বিল্লাল হোসেন।

দুর্ঘটনার শিকার পিকআপ ট্রাক জব্দ করেছে ফরিদগঞ্জ থানা উপপুলিশ পরির্দশক (এসআই) খোকন।

এদিকে ২৪ ঘন্টার ব্যবধানে ৩ টি সড়ক দুর্ঘটনায় পথচারী ও সচেতন মানুষ জনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital