বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দশানী মোহনপুর উবিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৩২ পিএম
দশানী মোহনপুর উবিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মতলব উত্তরের দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের দাতা সদস্য আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাফিজ তপদার।
বক্তব্যের শুরুতেই আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাফিজ তপদার প্রয়াত আওয়ামী লীগ নেতা ও দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাজেদুল হোসেন চৌধুরী দিপুকে স্মরণ করে বলেন, আজকের এই দিনে সবচেয়ে বেশি খুশি হতেন দিপু চৌধুরী। তোমাদের এই সরব উপস্থিতি দখে। তিনি আজ আমাদের মাঝে নেই, তোমরা সকলেই উনার জন্য দোয়া করবে। যাতে সৃষ্টিকর্তা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এসএসসি সম্পন্ন করে বিভিন্ন স্বনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে।
দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক মন্টু কুমার মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন, আলী মিয়া মহাদ্যিালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ’সহ বিদায়ী শিক্ষার্ক্ষীরা।
এসময় শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষার্থী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital