শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:২৬ পিএম
সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া
মতলব উত্তর উপজেলার সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের দাতা বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ।
আরো বক্তব্য রাখেন, সুজাতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ পারভেজ, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজালাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সুজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা আক্তার, সুজাতপুর কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক নুরুল আমিন পাটোয়ারী, বিদায়ী শিক্ষার্থী রুনিয়া বিনতে সাইদ, নবম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া ইসলাম প্রমি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে উচ্চ শিক্ষা গ্রহন করে ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে সকলকে ভূমিকা রাখতে হবে।
আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত ডিজিটাল দেশ। সেই লক্ষ্যে কাজ করছে সরকার। সরকারের সহায়ক হিসেবে যার যার জায়গা থেকে সবাইকে কাজ করতে হবে। তাহলেই আমরা দ্রæত কাঙ্খিত লক্ষ্যে পৌছে যেতে পারব এবং বিশে^ মাথা উঁচু করে চলতে পারবো।
এমএ কুদ্দুস আরো বলেন, আজকের এই বিদায় আসলে বিদায় নয়। কারণ শিক্ষার একটি স্তর অতিক্রম করে আরেকটি স্তরে যাচ্ছো। তাই আমি বলবো উচ্চ মাধ্যমিক তারপর উচ্চ শিক্ষা গ্রহন করতেই বিদায় নিতে হয়। আজকের এই বিদায়ের মধ্য দিয়ে সবাই একটি প্রতিজ্ঞা করতে হবে, মনোযোগ দিয়ে লেখাপড়া করে অভিভাবক, সমাজ, স্কুল এবং সর্বপরি দেশের মুখ উজ্জল করবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital