শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ঔষধ দোকানিকে ১০ হাজার টাকা অর্থদন্ড

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:১৪ পিএম
শাহরাস্তিতে ঔষধ দোকানিকে ১০ হাজার টাকা অর্থদন্ড

শাহরাস্তিতে এক  ঔষধ দোকানিকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার পৌরশহরের মেহার কালীবাড়ি বাজার শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় আল মদিনা ফার্মেসিতে এ আদালত পরিচালনা করা হয় ।

সংশ্লিষ্ট সূত্রজানায়, ওইদিন শাহরাস্তি উপজেলাসহকারী কমিশনার (ভূমি)এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রেজওয়ানা চৌধুরী এ আদালত পরিচালনা করে দন্ড প্রদান করেন।

এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে আল মদিনা ফার্মেসিকে ভ্রাম্যমান আদালতের দন্ডবিধি , ২০০৯ এর তফসিল ভুক্ত আইন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা ও দন্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী এ  অর্থদন্ড প্রদান করা হয়।

Model Hospital

এ কাজে সহযোগিতা করেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো নাসির উদ্দীনসহ মেডিকেল অফিসার, স্যানিটারি ইন্সপেক্টর ও শাহরাস্তি থানা পুলিশের এক দল পুলিশ এ অভিযানে সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট  সূত্র জানায়, জনগণের জীবন ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital