বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এসএসসি পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরের এমএম নুরুল হক উবি কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে

মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:১৩ পিএম
চাঁদপুরের এমএম নুরুল হক উবি কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার সংলগ্ন এম. এম. নুরুল হক উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার প্রথম দিন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) সারা দেশের ন্যায় চলমান এসএসসি পরীক্ষায় চাঁদপুর সদরের এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথম দিনের বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
পরীক্ষার প্রথম দিনে এ কেন্দ্র ৭ শত ২০ জন পরীক্ষার্থীর মধ্যে ১জন ছাত্র ও ৭জন ছাত্রী অনুপস্থিত ছিলেন। কেন্দ্র সচিব ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী উপরোক্ত বিষয়গুলো নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার এ কেন্দ্রে বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের মোট পরীক্ষার্থী ছিল ২২৮ জন ছাত্র ও ৪৯২ জন ছাত্রী।
এর মধ্যে ৮ অনুপস্থিত। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই এসএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে আসেন চাঁদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মুকবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital