চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন
চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খানের মমতাময়ী মা সৈয়দী বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি শনিবার (১৭ ফেব্রুয়ারী) দুপুর ১২টা ৫ মিনিটে ঢাকা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য বহু গুণাগ্রাহী রেখে গেছেন।











