শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের হামানকর্দি উবি’র সভাপতির অর্থায়নে শিক্ষার্থীরা পেল স্কুল ড্রেস

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৫৫ পিএম
চাঁদপুরের হামানকর্দি উবি’র সভাপতির অর্থায়নে শিক্ষার্থীরা পেল স্কুল ড্রেস

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার আগ্রহ ও মনোযোগ বৃদ্ধির লক্ষ্যে স্কুল ড্রেস বিতরণ করেন সানী প্রিন্টার্স এর ম্যানেজার ও বিদ্যালয়ের গভর্নিং বডি সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এ কে এম কামরুজ্জামান খান।

তিনি তার নিজস্ব অর্থায়ন থেকে এই স্কুল পোশাক বিতরণ করেন।

গত ৩১ জানুয়ারী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির পক্ষে স্কুল ড্রেস বিতরন করেন প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আইয়ুব খান, মাওঃ মিজানুর রহমান, সহকারী শিক্ষক মাহবুবুর রহমান রুবেল প্রমূখ।
এ কে এম কামরুজ্জামান খান ২০১৭ সালে বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তিনি বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে অর্ধবর্তী পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন।
তিনি বিদ্যালয় সভাপতির নির্বাচিত হওয়ার পর থেকে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস বিতরন করে আসছেন এবং বিদ্যালয়ের মেধাবী অসহায় দরিদ্র শিক্ষার্থীদের বিভিন্ন সময় আর্থিক সহযোগিতা করে থাকেন।
এছাড়াও তিনি বিদ্যালয়ের সভাপতি দায়িত্ব পালনের পর থেকে প্রতি বছর বিদ্যালয়ের সাফল্য জনক ফলাফল অর্জন সম্ভব হচ্ছে। তার একান্ত প্রচেষ্টায় বিদ্যালয় নতুন ভবন নির্মাণ সম্ভব হয়েছে। এই জন্য তিনি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়টি প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে আসছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital