বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহান শহিদ দিবস উপলক্ষে চাঁসক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সেমিনার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:০৫ পিএম
মহান শহিদ দিবস উপলক্ষে চাঁসক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সেমিনার

ঐতিহ্যবাহী চাঁদপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘ভাষা আন্দোলন এবং আমাদের জাতীয় জীবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য’ শীর্ষক সেমিনার কলেজের ভবন-০২ এর ৩১২নং কক্ষে সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১:০০টায় অনুষ্ঠিত হয়।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান মিয়ার সভাপতিত্বে বিভাগের প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।

বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ শেখ মোঃ খলিলুর রহমান এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের প্রভাষক মোঃ বিল্লাল হোসাইন। প্রাবন্ধিক তার প্রবন্ধে বলেন, ‘ভাষা আন্দোলন বাঙালির জাতীয় জীবনের এক ঐতিহাসিক সফলতা ও অনুপ্রেরণা। ১৯৫২ থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলনে ভাষা আন্দোলন অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। ’৫২ সালে অঙ্কুরিত জাতীয়তাবাদ পরবর্তী আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিকশিত হয় এবং ১৯৭১ সালে পরিণতি লাভ করে দেশকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব এনে দিয়েছে।

Model Hospital

আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালির জাতীয় জীবনকে করেছে গৌরবান্বিত।’ উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন।

সেমিনার শেষে সভাপতি মহোদয় আমন্ত্রিত বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত থেকে সেমিনারটিকে প্রাণবন্ত করে তোলায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital