শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে দপ্তর ভিত্তিক কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক কামরুল হাসানের মতবিনিময়

রাফিউ হাসান হামজা প্রকাশিত: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:১২ পিএম
শাহরাস্তিতে দপ্তর ভিত্তিক কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক কামরুল হাসানের মতবিনিময়
“জাতীয় শুদ্ধাচার কৌশল” বিষয়ের উপর উপজেলা পর্যায়ে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কামরুল হাসান।
১৯ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১টায় শাহরাস্তি উপজেলা পরিষদের মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসির আরাফাতের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা আবু ইসহাকের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কামরুল হাসান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব আবদুল লতিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাসির উদ্দীন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রুহুল আমিন, প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, পুলিশ পরিদর্শক তদন্ত খায়রুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ড শাহজাহান পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার মোঃ আনোয়ার।
এছাড়া উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, কৃষি কর্মকর্তা আয়শা আক্তার, নির্বাচন কর্মকর্তা সুফিয়া সুলতানা, পিবিএস ডেপুটি জেনারেল ম্যানেজার মোবারক হোসেন সরকার, মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুপরিকল্পনা মোতাবেক সরকারী প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা নিজ নিজ উদ্যোগে শুদ্ধাচারের প্রতি দায়িত্ববান হবেন। প্রতিটি দপ্তরে জাতীয় শুদ্ধাচার বিষয়টি যথাযথ প্রয়োগ ও বাস্তবায়িত হলে এদেশের জনগন স্বল্প সময়ে, বিনা হয়রানীতে কাংখিত সেবা পাবেন। তাই আপনারা নিজে এবং নিজ নিজ দপ্তরে কর্মরত সকলকে শুদ্ধাচারে উদ্বুদ্ধ করবেন। এতে দেশে ও জাতি এগিয়ে যাবে উন্নয়নের বন্দরে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital