বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বসন্ত উৎসবে বর্ণিল সাজে সজ্জিত চাঁদপুর সরকারি কলেজ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:১৫ পিএম
বসন্ত উৎসবে বর্ণিল সাজে সজ্জিত চাঁদপুর সরকারি কলেজ

ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন চাঁদপুর সরকারি কলেজের চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের (চাঁসকনাম) আয়োজনে অনুষ্ঠিত হলো বসন্তবরণ উৎসব-১৪৩০।

দেশীয় সাজে সজ্জিত শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে কলেজের শহিদ রাজু ভবনের পাদদেশে সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১:০০টায় শুরু বসন্তবরণ অনুষ্ঠান।

উৎসবমূখর পরিবেশের বসন্তবরণ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।

বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ শেখ মোঃ খলিলুর রহমান এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।

Model Hospital

আহা আজি এই বসন্তে, ওরে গৃহবাসী, আজি বসন্ত জাগ্রত দ্বারে, বসন্ত এসে গেছে, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত প্রভৃতি গান, কবিতা এবং নেচে গেয়ে সম্পূর্ণ অনুষ্ঠানস্থলকে মাতিয়ে রেখেছে চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের শিক্ষার্থীবৃন্দ।

কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল হোসেন এবং সম্পাদক মোঃ সাইফ হোসাইন প্রাণচঞ্চল বসন্তবরণ অনুষ্ঠান আয়োজন করায় অধ্যক্ষ মহোদয়সহ শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

ভবিষ্যতে অধ্যক্ষ মহোদয়ের দিক-নির্দেশনায় আরো বড় পরিসরে চাঁদপুর সরকারি কলেজে এ ধরণের অনুষ্ঠানের আয়োজন হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষার্থীরা নাচ, গান এবং কবিতার মাধ্যমে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অর্পণা, জয় দেবনাথ, চন্দ্রিমা, হৃদিকা বিশ্বাস রিয়া, রাহুল মণ্ডল, ঐশি ও মাসুক।

নৃত্য পরিবেশন করেন পিপল দাস, লিখন, বিশ্বজিৎ দেবনাথ, ত্রিতম ভৌমিক, মৃত্তিকা বিশ্বাস রাধিকা, চৈতি শীল, মরিয়ম মাহি, হৃদিকা বিশ্বাস রিয়া, আফসানা, মারিয়া, প্রীতি, সূচনা, শ্রাবন্তি, সুমাইয়া, তন্নি, ইকরা ও জান্নাত।

অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সিয়াম খান ও হৃদিকা বিশ্বাস রিয়া।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital