শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরের লোধেরগাঁও সপ্রাবি’তে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ সম্পন্ন

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:১৭ পিএম
শাহমাহমুদপুরের লোধেরগাঁও সপ্রাবি’তে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ সম্পন্ন
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩২নং লোধেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা-২০২৪।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন।
তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা ভালো জামাকাপড় পরিধানের পাশাপাশি ভালো করে পড়াশোনাও করতে হবে। সেই সাথে শিক্ষার্থীদের মননশীলতার বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা উচিত। কারণ অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের বৃহত্তর পরিসরে নিজেকে প্রকাশ করার অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশের অন্যতম মাধ্যম হল খেলাধুলা। খেলাধুলাই একমাত্র সুস্থ শরীর গঠন, সঠিক ব্যক্তিত্ব বিকাশ ও মানসিক বিকাশে কার্যকরী ভূমিকা পালন করে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে হাবিবা খুকি ও নাসির উদ্দিন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল হোসেন, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, উক্ত বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আঃ কাইয়ুম ফারুকী।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোসাম্মৎ রাবেয়া আক্তারের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রেজ্জাক সিদ্দিকী, সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইলিয়াছ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সালাউদ্দিন, মনির হোসেন, খালেদা বেগম, পান্না আক্তার, পিটিএ কমিটির সভাপতি শাহাদাত হোসেন মিঠু, সহ সভাপতি ওমর ফারুক তালুকদার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন নাহার, আনেয়ার হোসেন পাটওয়ারী, নিগার তাহমিনা, দিলরুবা আক্তার সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকতার হোসেন এর স্বাগত বক্তব্যে উক্ত প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীর বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সেই সাথে নৃত্যানুষ্ঠান, গান, ছড়া, কবিতা আবৃত্তি করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital