বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি প্রেসক্লাবের আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালিত

রাফিউ হাসান হামজা প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৩৭ এম
শাহরাস্তি প্রেসক্লাবের আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালিত
শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২১’শের প্রথম প্রহরে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে সরকারী প্রোগ্রামে অংশ গ্রহন করেন সকল সাংবাদিকগন।
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি সজল পাল, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মহিদ্দিন মাইনু, কার্যকরী সদস্য ফারুক আহমেদ চৌধুরী, মোঃ ফয়েজ আহমেদ, সহযোগী সদস্য মোঃ হাসানুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম পাটোয়ারী, মোঃ জসিম উদ্দিন, মোঃ হাসান আহমেদ বাবলু, মোসাদ্দেক হোসেন জুয়েল প্রমুখ।
আলোচনা সভায় ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে যাঁরা আমাদের মুখের ভাষা, মাতৃভাষা রক্ষা করতে পাকিস্থানী হানাদার বাহিনীর অতর্কিত হামলায় অকাতরে প্রাণ দিয়েছেন, যাঁদের প্রাণের বিনিময়ে স্বাধীনতা সূর্য পূবের আকাশে উঁকি দিয়েছিলো তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান স্বাধীনতার সূর্যটা লালিমায় পূর্ণ হয়েছিলো সেদিন, যেদিন তাঁদের বুকের তাজা রক্তে ঢাকার বুক রক্তিম হয়েছিলো। সেদিনের রক্তই আজকের স্বাধীনতা। আর ফিরে পেয়েছি আমাদের প্রাণের ভাষা বাংলাকে। আজ তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তারা আরও বলেন, অমর একুশ আমাদের অহংকার, আমাদের গর্ব। যে ভাষার জন্য জাতির উদীয়মান যুবকেরা অকাতরে প্রাণ দিতে পারে আজ সে ভাষাই আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বিশ্ব দরবারে স্বীকৃত।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital