শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া এসিল্যান্ড ইবনে আল জায়েদকে পদোন্নতি বিদায় সংবর্ধনা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:২৮ পিএম
কচুয়া এসিল্যান্ড ইবনে আল জায়েদকে পদোন্নতি বিদায় সংবর্ধনা

চাঁদপুরের কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেনকে পদোন্নতি হওয়ায় কচুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

গত ২০ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসনের এক প্রজ্ঞাপনে ইবনে আল জায়েদ হোসেনকে রাজশাহী বিভাগে সিনিয়র সহকারি কমিশনার পদে পদোন্নতি দেয়।

এই উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে এসিল্যান্ডের কার্যালয়ে কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার ও সাধারন সম্পাদক সুজন পোদ্দারের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যতদিন কচুয়ায় থেকেছি সবাই আমাকে ইতিবাচক হিসাবে সহযোগিতা করেছে। আমি যতটুকু পেরেছি আমার উপর ন্যাস্ত দায়িত্ব ও কর্তব্য যথাযথ ভাবে পালন করার চেষ্টা করেছি। আমরা সরকারি কর্মচারীরা আইনের দ্বারা আবদ্ধ থাকি। চাইলেই অনেক জায়গায় অনেক কিছু করতে পারিনা। যথাসাধ্য চেষ্টা করেছি আইনের মধ্য থেকে সমস্যার সমাধান করার। আপনারা আমাকে শতভাগ সহযোগিতা করেছেন বলেই আমার কর্মজীবনের দুই বছর সফলভাবে দায়িত্ব পালন করেছি।

Model Hospital

আপনারা ভালো থাকবেন স্যোসাল মিডিয়ারযোগে আপনারা হারিয়ে যাবেন না, কথা হবে এবং দেখা হবে। আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এসময় উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউল করিম, মোহাম্মদ মহিউদ্দিন, ফরহাদ চৌধুরী, যুগ্ম-সাধারন সম্পাদক আহসান হাবিব সুমন,সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব,মো.রাসেল হোসন,প্রচার সম্পাদক মো.নাছির উদ্দিন, তথ্য ও গবেষনা সম্পাদক সঞ্জিব ভৌমিক অপু, সদস্য আবু হানিফ,আরাফত সানি, মো. ইমতিয়াজ রাব্বি।

একই সময়ে কচুয়া উপজেলার ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে বিদায়ী এসিল্যান্ডকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। সম্মাননা ক্রেস্ট প্রদান কালে সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান,কড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম সওদাগর, গোহট উঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কবির হোসেন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital