শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জাতীয় মেধাতালিকায় ২৩-তম স্থান দখল করে

ঢাকা মেডিকেলে চান্স পেলো চাঁদপুরের মেয়ে শোভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:০০ পিএম
ঢাকা মেডিকেলে চান্স পেলো চাঁদপুরের মেয়ে শোভা
দেশের অন্যতম সরকারি ঢাকা মেডিকেলে চান্স পেলো চাঁদপুরের ফরিদগঞ্জ ধানুয়া এলাকার ব্যাংকার মিজানুর রহমানের মেয়ে রুবাইদা রহমান শোভা।
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকার ভিকারুন্নেসা থেকে  সে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন । ৯ ফেব্রুয়ারি  সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের (২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর ১১ ফেব্রুয়ারি ফলাফল প্রকাশ করা হয়। এই ফলাফলে শোভা জাতীয় মেধা তালিকায় ২৩-তম স্থান দখল করে  উত্তীর্ণ হয়ে  সরকারি ঢাকা মেডিকেল কলেজে চান্স পান।
শোভা চাঁদপুরের ফরিদগঞ্জের ধানুয়া এলাকার পাটোয়ারী বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবার জন্ম গ্রহণ করেন। বাবা মো.মিজানুর রহমান পাটোয়ারী,ঢাকার সিটি ব্যাংক নয়া পল্টন শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, বিজয় নগর শাখায় দায়িত্বরত।তার মা মরিয়ম আক্তার একজন গৃহিনী ।
শোভার ছোট খালু চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন ভূঁইয়া। ছোট বেলা থেকেই রুবাইদা রহমান (সোভা) সফলতার স্বাক্ষর রেখে আসেছন। জীবনের প্রথম বোর্ড পরীক্ষা পিএসসিতে থেকে শুরুকরে  জেএসসি,এসএসসি ও এইচ এসএসসিতে গোল্ডেন জিপিএ প্লাস সহ এমনকি বৃত্তি ও পেয়েছেন । শোভা সকলের দোয়া প্রার্থী। সে একজন ভালো চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়।
উল্লেখ্য, চলতি বছরে জাতীয় মেধাতালিকার ভিত্তিতে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ভর্তির জন্য ১লক্ষ ৪ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে নির্বাচিত হয়েছেন ৫ হাজার ৩শত ৮০ জন পরীক্ষার্থী। আর শোভা এতোজনের মধ্যে ২৩ তম হয়ে মা-বাবার মুখ উজ্জ্বল করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital