শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে প্রভাত সমাজকল্যাণ সংস্থার ১২৭তম সেলাই মেশিন বিতরণ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:২৬ পিএম
শাহরাস্তিতে প্রভাত সমাজকল্যাণ সংস্থার ১২৭তম সেলাই মেশিন বিতরণ
শাহরাস্তিতে অসহায় হতদরিদ্রের মাঝে প্রভাত সমাজকল্যাণ সংস্থা ১২৭ তম সেলাই মেশিন বিতরণ করেছেন।
“আত্মের তরে সেবা দান, “প্রভাত  হোক জাগ্রত চেতনার আহ্বান, এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার বিকেলে উপজেলার উয়ারুক বাজারে সংস্থাটির আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ওইসময় আলোচনা সভায় সংস্থাটির সভাপতি আইনুন নাহারের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য দিয়ে উপস্থিত ছিলেন, ডাঃ দুলাল চন্দ্র ঘোষ শাহরাস্তি উপজেলা প্রাণীসম্পদ অফিসার (অব:), নজরুল ইসলাম মজুমদার সভাপতি উয়ারুক বাজার কমিটি, নুর আলম মুন্সি বিশিষ্ট সমাজ সেবক, মিজানুর রহমান-পরিচালক উয়ারুক মেডিল্যাব হাসপাতাল, মো: আজাদ হোসেন পরিচালক বিডিক্লিন, জান্নাতুল ফেরদৌস সুবিধা ভোগী বিধবা ২ সন্তানের জননী  ফতেপুর শাহরাস্তি ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সংস্থাটি ২০১১ সালে গঠনের পর থেকে ১৯ টি ইভেন্ট নিয়ে কাজ করছে।
ওই ধারাবাহিকতায় আজ ১২৭ তম সেলাই মেশিনটি উপজেলার মেহের দক্ষিন ইউপির ফতেপুর গ্রামের জান্নাতুল ফেরদৌস নামের একজন বিধবা ২ সন্তানের জননীর হাতে তুলে দেন।
এর পূর্বে সংস্থাটি বিভিন্ন সময় ১২৬ টি সেলাই মেশিন বিতরণ করেন।
একইভাবে ৫০ টি হুইল চেয়ার, ৫ হাজার অসুস্থ  মানুষকে রক্তদানের ব্যবস্থা করেন। এ ছাড়া মাদক, ইভটিজিং, বাল্যবিয়েসহ সামাজিক অবক্ষয় রোধে ব্যাপক ভূমিকা রাখেন।
এ সময় সংস্থাটির নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জাভেদ হোসেন সহসভাপতি, আরিয়ান খাঁন ইমরান  সাধারণ সম্পাদক, ইশরাক আহমেদ প্রচার সম্পাদক, রাশেদ আলম কার্যনির্বাহী সদস্য, শাহেদুল আহসান  দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক।
উল্লেখ্য,এবারের  অনুদানটি  শুভেচ্ছা উপহার হিসেবে  প্রদান করেন কয়েত প্রবাসি  জহিরুল ইসলাম অনিক।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital