বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উদ্যোক্তা তৈরি প্রশিক্ষণ কেন্দ্র

নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’র চাঁদপুর জেলা শাখার উদ্যোক্তা মিটআপ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:০৩ পিএম
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’র চাঁদপুর জেলা শাখার উদ্যোক্তা মিটআপ

নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন হলো উদ্যোক্তা তৈরীর একটি প্রতিষ্ঠান। যার প্রতিষ্ঠাতা হলেন ইকবাল বাহার জাহিদ।

২৩ শে ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৯ ঘটিকা হইতে হাইমচর সরকারী মহাবিদ্যালয় মাঠে দিনব্যাপী উদ্যোক্তাদের মিটআপ অনুষ্ঠিত হয়।

উক্ত মিটআপে সভাপতিত্ব করেন হাইমচর সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ট্রেডমার্ক লিমিটেড এরস্বত্বাধিকারী কাতারের বিশিষ্ট ব্যবসায়ী সিএম হাসান।

Model Hospital

এতে উপস্থিত ছিলেন সম্মানিত কোর ভলেন্টিয়ার ও মডারেটর আসাদুল ইসলাম আসাদ, মডারেটর জামশেদ হোসেন বাপ্পি, জেলা এম্বাসেডর জান্নাতুল মাওয়া, রফিকুল ইসলাম, শাহাদাত খান, মুহিত তালুকদার, সাদিয়া মুহসিনাত আপিয়া, হারুন মোল্লা, সৈকত সহ ফাউন্ডেশন এর অর্ধ শতাধিক সদস্যবৃন্দ।

মিটআপে প্রধান অতিথি সিএম হাসান বলেন নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে তৈরি করছে। পড়াশোনার পাশাপাশি ছাত্রদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য উদ্বুদ্ধ করছে।তিনি চাঁদপুরের প্রত্যেকটা কলেজে উদ্যোক্তা ক্লাব গঠন করার উপরে জোড়ালো আহ্বান জানান।

উক্ত সংগঠনে সকলকে যোগদান করে উদ্যোক্তা হয়ে দেশের সেবা করার অনুরোধ জানান।

মিটআপে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হন লেবানন কান্ট্রি এম্বাসেডর শাহেদ খান সাহেব।

মিটআপের শেষে আয়োজক কমিটির আহ্বায়ক ও চাঁদপুর জেলা এম্বাসেডর জান্নাতুল মাওয়া উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital