বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পল্লী চিকিৎসক ও ঔষধ দোকানিকে ২৫ হাজার টাকা দন্ড

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:০৭ পিএম
শাহরাস্তিতে পল্লী চিকিৎসক ও ঔষধ দোকানিকে ২৫ হাজার টাকা দন্ড

শাহরাস্তিতে ভ্রাম্যমান আদালতে এক পল্লী চিকিৎসক ও ঔষধ দোকানিকে ২৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসনের অভিযানে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচোঁ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ১টি ওষুধ দোকানী এবং এক পল্লী চিকিৎসকে এ দন্ড প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত উপজেলার বানিয়াচৌঁ এলাকায় বিছমিল্লাহ ফার্মেসিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এতে বিসমিল্লাহ ফার্মেসিতে ড্রাগ লাইসেন্স ও ঔষধ মেয়াদউত্তীর্ণ পাওয়া যায়। ওই সময় পার্শ্ববর্তী কক্ষে ওই এলাকার পল্লী চিকিৎসক শফিউল ইসলাম দুলালের চিকিৎসা প্রদানের একটি চেম্বারের সন্ধান পাওয়া যায়।

Model Hospital

সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, ওই চেম্বারে দীর্ঘদিন ধরে ওই পল্লী চিকিৎসক দুলাল ডাক্তার নেমপ্লেট ব্যবহার করতেন।একই সঙ্গে তিনি রোগীদের প্রেসক্রিপশন, অপারেশনসহ সকল ধরনের চিকিৎসা প্রদান করতেন। যা তার যোগ্যতা এবং চিকিৎসা বিজ্ঞানের আইনি কাঠামোর উর্ধ্বে।

ওইদিন বিষয়টি আদালত অভিযানে আমলে নিয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত তাকে চিকিৎসক দুলালকে ২০ হাজার টাকা পার্শ্ববর্তী বিসমিল্লাহ ফার্মেসিকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রধান করেন।

ওই সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাসির উদ্দিন পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট অফিসার সঙ্গীও ফোর্স উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ।

এ বিষয়ে ডা: নাসির উদ্দিন জানার, তিনি একজন পল্লী চিকিৎসক ডাক্তার শব্দ লিখে রোগীদের প্রেসক্রিপশন করতে পারেন না।

একই সঙ্গে অভিযোগ রয়েছে তিনি ওই চেম্বারে একই সার্জিক্যাল ইকুয়ারমেন্ট দিয়ে বারবার রোগীদের সার্জারি করতেন।

যা তিনি পারেন না। আদালত সকল বিষয় আমলে নিয়ে তাকে অর্থদণ্ড প্রদান ও সতর্ক করে দেয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital