শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পিতা-মাতাকে নির্যাতনের অভিযোগে পুত্র আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:১৩ পিএম
শাহরাস্তিতে পিতা-মাতাকে নির্যাতনের অভিযোগে পুত্র আটক

শাহরাস্তিতে পিতা-মাতাকে নির্যাতনের অভিযোগে পুত্র  শাহীনকে (৫৩) আটক করে চাঁদপুর  আদালতে প্রেরন করেছে পুলিশ।

উপজেলার শুচিপাড়া উত্তর ইউপি’র শোরসাক গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার পিতা-মাতা,পুলিশ  সূত্র জানায়,ওই গ্রামের বৃদ্ধ বেলাল আহমেদ (৮০) ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭০) বয়সের ভারে নুব্জ।

এরই মধ্যে তাদের শরীরে বাসা বেঁধেছে নানাবিধ জরাব্যাধি। শারীরিক অক্ষমতায় কর্মহীন জীবন পার করছিল উভয়ই।এতে করে ক্রমান্বয়ে তাদের বড় ছেলে শাহীন ও তার স্ত্রী সোনিয়া সুলতানার চক্ষুশূলে পরিণত হয় তারা। ওই পারিবারিক গৃহ বিবাদকে কেন্দ্র করে রোববার সকাল ১১ টার সময় শাহিন ও তার স্ত্রী সোনিয়া সুলতানা বৃদ্ধ পিতা মাতাকে গৃহ থেকে বিতাড়িত করে তালা বন্ধ করে দেয়।

Model Hospital

পরে বিষয়টি স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তের মা সুরাইয়া বেগম শাহরাস্তি মডেল থানায় পুত্রের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ শাহিনকে আটক করে।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ওই বৃদ্ধ পিতা-মাতাকে নিজগৃহে থাকার সুব্যবস্থা করে দেয়।

এ ঘটনা প্রসঙ্গে ভুক্তভোগী মায়ের আরেক পুত্র সাঈদ আলী স্বপন জানান, আমার বড় ভাই শাহিন আমাদের ছোট দুই ভাই রেদোয়ান হোসেন রিপন ও ফারুক হোসেন বিরুদ্ধেও নিজের স্ত্রী দ্বারা মামলা করে আমার  পিতা মাতাকে নির্যাতন চালিয়ে ঘর থেকে বের করে দেয়।

এ প্রসঙ্গে অভিযুক্ত শাহিনের পিতা ক্ষুব্ধ বেলাল আহমেদ জানান, আমি ও আমার স্ত্রী জ্যেষ্ঠ ছেলে শাহিন কর্তৃক নির্যাতনের শিকার হয়ে শাহরাস্তি থানায় বিচার চাইতে এসেছি।

ওই প্রসঙ্গে বেলাল আহমেদের স্ত্রী অভিযোগকারীনি সুরাইয়া বেগম জানান, আমার পুত্র শাহীন তার স্ত্রী ও নাতি দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদের ধোয়া তুলে নির্যাতন চালিয়ে আসছে।

সম্প্রতি ওইঘটনা রেশ ধরে আমাদের ভরণপোষণ একেবারে বন্ধ করে দেয়। আজ হঠাৎ করে ঘরে তালা বন্ধ করে স্ব-গৃহ থেকে বিতাড়িত করে। এমন কাণ্ড নিয়ে পূর্ব বহু দেন দরবার হয়েছে।

এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান,পুত্র কর্তৃক বৃদ্ধ পিতা-মাতাকে ভরণপোষণ না দিয়ে গৃহ থেকে বিতাড়িত করার সংবাদটি পুলিশ অবহিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

অভিযুক্ত পুত্র শাহীনকে পুলিশ আটক করে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital