বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাদক মুক্ত সমাজ গঠণে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড. হুমায়ুন কবির সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০৯ পিএম
মাদক মুক্ত সমাজ গঠণে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড. হুমায়ুন কবির সুমন

চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মরহুম মোরশেদ আলম মিয়া স্মৃতি ডে-নাইট লং মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৬ ফেব্রুয়ারি রাতে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ও আইনজীবী, চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।

তিনি বলেন, তরুণরা খেলাধুলায় থাকলে মাদক থেকে ফিরে আসবে, মাদকের সাথে জড়িত হবে না। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদকাসক্ত নিরাময় করতে হবে। সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই।

হুমায়ুন কবির সুমন বলেন, একমাত্র খেলাধুলাই পারে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড এবং মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদ থেকে দুরে রাখতে এবং বাংলাদেশ কে সোনার বাংলা হিসেবে রুপান্ত করতে।খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম।

Model Hospital

খেলায় উদ্বোধক করেন, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান সাদ্দাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাদী ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল আজিজ পাঠান, সাবেক সভাপতি নান্নু মিয়াজী, পশ্চিম সকদী ডি, বি,উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাদ্দাম হোসেন পাটওয়ারী, বাগাদী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ  সভাপতি ও ইউপি সদস্য পারুল আক্তার, যুবলীগ নেতা রাজু মিজি, সাদ্দাম মিজি, সাহেদ পাটওয়ারী, ছাত্রলীগ নেতা পারভেজ মিজি ও আবির পাঠান সহ টূর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য বৃন্দ।

ফাইনাল খেলায়  চ্যাম্পিয়ন হয় বঙ্গধারা ক্রিকেট একাদশ এবং রানার্স আপ হয় নানুপুর ক্রিকেট একাদশ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital