বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ স্বর্ণকলি কেজি এন্ড হাই স্কুলের শিক্ষা সফর ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:১৪ পিএম
হাজীগঞ্জ স্বর্ণকলি কেজি এন্ড হাই স্কুলের শিক্ষা সফর ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

হাজীগঞ্জ পৌরসভাধীন স্বর্ণকলি কেজি স্কুল ও স্বর্ণকলি হাই স্কুলের শিক্ষা সফর এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গত ২৪ জানুয়ারী (শনিবার) বিদ্যালয়ের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে কুমিল্লা কোটবাড়ি ও নিলকুঞ্জ রিসোর্টে এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।

এ দিন ভোর বেলায় স্কুল প্রাঙ্গণ থেকে দুইটি বাস ও দুইটি মাইক্রো (হাইস) গাড়িযোগে প্রায় ২ শতাধিক সদস্য কুমিল্লা কোটবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পরে রিসোর্টে পৌছে কুমিল্লা ময়নামতি যাদুঘর, শালবন বিহার ও পাহাড় সমূহসহ ঐতিহাসিক নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পরিবেশ দর্শন করেন সফরে অংশগ্রহণকারীরা।

এরপর দুপুরের খাবার শেষে রিসোর্ট প্রাঙ্গনে পাহাড়ের উপর আয়োজিত শিক্ষার্থীদের অংশগ্রহণে তাৎখনিক যেমন খুশি তেমন সাজ ও অভিভাবকদের মধ্যে মায়েদের অংশগ্রহণে কুশন খেলা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Model Hospital

স্বর্ণকলি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মহিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন, স্কুলের পরিচালক ও হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির হোসেন, শাহজাহান তালুকদার, মো. আবুল হাসেম, জামাল হোসেন মিয়াজী, মোহাম্মদ হাবীব উল্যাহ্, অভিভাবক মো. জসিম উদ্দিন মজুমদার প্রমুখ।

সহকারী প্রধান শিক্ষক ও কেজি স্কুলের সমন্বয়ক মো. আলী আশ্রাফের উপস্থাপনায় বক্তব্য ও পুরস্কার বিতরণ শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী শিক্ষা সফর, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা এবং বৈকালিন নাস্তা শেষে সন্ধ্যার পূর্বে স্কুল প্রাঙ্গণে ফিরে আসা হয়।

এ সময় বিদ্যালয়ের পরিচালক মো. তাজুল ইসলাম, মিজানুর রহমান দুলাল ভুইয়া, কাজী আব্দুল মফিদ, মো. শহীদুল ইসলাম, মো. কুদ্দুছুর রহমান, মো. মনির হোসেন খন্দকার, হাই স্কুলের সহকারী শিক্ষক মো. আব্দুর রব, মো. এমরান হোসেন, মাও. শাহীন বিন সাঈদ, পারভীন আক্তার, মো. জসিম উদ্দিন, কেজি স্কুলের সহকারী শিক্ষক নিলুফা ইয়াছমিন, শিরিন আক্তার, হাওয়া আক্তার, ঝুমু আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।