শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে সিএনজি থ্রী হুইলার চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪, ১২:০৯ এম
শাহরাস্তিতে সিএনজি থ্রী হুইলার চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক
শাহরাস্তিতে সিএনজি থ্রী হুইলার চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ অভিযুক্ত আসামিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগতরাত পৌরসভা শুয়াপাড়া এলাকার ছাদেকিয়া মাদ্রাসার পশ্চিম পাশের আমির হোসেনের গৃহের উঠান থেকে একটি সিএনজি থ্রী হুইলার চুরির সময় পুলিশ চোর চক্রের এক সদস্যকে জনতার সহযোগিতায় হাতেনাতে  আটক করে।
আটককৃত হাফিজুর রহমান (২৫)হবিগঞ্জ জেলা সদরের বড় বহুলা গ্রামের মৃত আহাম্মদ আলীর পুত্র।
পরে পুলিশ অভিযুক্ত হাফিজুরের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা রুজু করে  নং-১, তারিখ- ০১ মার্চ, ২০২৪; জি আর নং-৩৩।
এদিকে শুক্রবার  পুলিশ আরেকটি অভিযানে দুইজন সিআর পরোয়ানাভুক্ত ০২ আসামীকে আটক করে।
ওই দিন শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ ওসি মোহাম্মদ আলমগীর হোসেনের দিক-নিদের্শনায় এসআই নিঃ মোঃ জুলিফিকার আলী, এএসআই নিঃ আমির হোসাইন সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করে। এতে নারী ও শিশু মামলা নং-১৯৫/২৩, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধীত/০৩) এর ১১ (গ) এর আসামী সাগর হোসেন, পিতা-আমির হোসেন, সাং-কর্ণপাড়া, পোঃ কাদরা বাজার এবং সিআর-১৮৮/২২ (শাহরাস্তি) ধারা-যৌতুক নিরোধ আইনের ৩ এর আসামী মোঃ ফরিদ, পিতা-মঞ্জুর আহমেদকে আটক করে।
এদিকে গত বুধবার শাহরাস্তি মডেল থানার এএসআই নিঃ মোঃ ইউনুছ মিয়া সঙ্গীয় ফোর্সসহ ৬ মাসের সাজা প্রাপ্ত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সে পৌরসভার ভিংরা মহল্লার পাটওয়ারী বাড়ির মুমিনুল হক পাটওয়ারীর পুত্র আসামী আনোয়ার হোসেন।
অভিযুক্ত আনোয়ার ৬ মাসের কারাদন্ড এবং ১হাজার টাকা অর্থদন্ড অন্যথায় ০৫ দিনের বিনাশ্রম কারাদন্ড জিআর-২৩৯/১৮ শাহরাস্তি থানার মামলা নং-০৪, তাং-০৮/১২/২০১৮, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর টেবিল ৯(ক) ও ৭(ক) এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
অভিযুক্ত আসামিদেরকে পুলিশ  এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital