শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে এ ঘটনায় এলাকায় তোলপাড়

দেশীয় অস্ত্রসহ যুবককে পুলিশে সোপর্দ, ঘটনার অবসান করতে ছাড়িয়ে নেন চেয়ারম্যান নিজেই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪, ৯:৩০ পিএম
দেশীয় অস্ত্রসহ যুবককে পুলিশে সোপর্দ, ঘটনার অবসান করতে ছাড়িয়ে নেন চেয়ারম্যান নিজেই

চাঁদপুরে চেয়ারম্যান রাসেল গাজীর সাজানো দেশীয় অস্ত্রসহ ইকবাল বন্দুকশী (৩৫) নামে যুবককে পুলিশে সোপর্দ করার ঘটনা ঘঠেছে। পরে প্রভাবশালী চেয়ারম্যান রাসেল গাজীর নাটকীয় কান্ড নিয়ে সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নবাসীর মধ্যে প্রবাসী এ নিরিহ যুবককে আটকের ঘটনায় ব্যাপক আলোচনার ঝড়, উত্তেজনা ও তোলপাড় চলতে লক্ষ করা গেছে।

পরে এলাকাবাসীর চাপের মূখে অন্যায় ভাবে ঘটানো, নাটকীয় ঘটনার অবসান করতে নিজেই যুবক ইকবাল বন্দুকশীকে ছাড়িয়ে নিতে বাধ্য হন চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী।

এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে গত বুধবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে ইউনিয়নের অস্থায়ী কার্যালয় তেতুলতলা এলাকায় এই ঘটনা ঘটলেও বৃহস্পতিবার রাতে যুবককে চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান।

Model Hospital

জেলেদের চাল বিতরণকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজীকে মারতে এসে দেশীয় অস্ত্রসহ (বড় ছুরি) ইকবাল বন্দুকশী (৩৫) নামে যুবককে আটক করার ঘটনা ঘটানো হয়। পরের দিন রাতে ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী কোন অভিযোগ বা মামলা না দিয়ে নিজেই থানায় এসে সেই যুবককে ছাড়িয়ে নেন। ইকবাল তরপুরচন্ডী গ্রামের মো. ইদ্রিস বন্দুকশীর ছেলে।

স্থানীয়রা জানান, চেয়ারম্যানের নির্দেশে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদ ঘটনাস্থলে এসে পুলিশ সদস্যসহ ইকবালকে আটক করে থানায় নিয়ে যায়।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ মুহসীন আলম জানান, তরপুরচন্ডী ইউনিয়ন চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী অস্ত্রসহ যুবকে ধরে আমাকে অবগত করে। পরে আমি তাৎক্ষনিক এসআই আজাদকে ঘটনাস্থলে পাঠিয়ে অস্ত্রসহ যুবককে আটক করে থানায় নিয়ে আসি।

রাতেই দেশীয় অস্ত্রসহ আটক হওয়া যুবককে চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী নিজ জিম্মায় থানায় এসে ছাড়িয়ে নেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital