বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে দৈনিক সময়ের আলোর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪, ৯:৩৪ পিএম
চাঁদপুরে দৈনিক সময়ের আলোর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চাঁদপুরে দৈনিক সময়ের আলোর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মাঠে একটি বর্ণাঢ্য আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে কেক কাটেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও তথ্য ও সমাজকল্যাণমন্ত্রী সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনুজীব বিজ্ঞানী ড. সেঁজুতি সাহা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, চাঁদপুর প্রেমক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন। অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা জানিয়ে সময়ের আলো’র সফলতার অগ্রযাত্রা তুলে ধরেন পত্রিকার চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলাম।
এর আগে চাঁদপুর প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকল্যাণমন্ত্রী সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন গণমাধ্যমের বিকাশ ও স্বাধীনতা ছাড়া গণতন্ত্র পূর্ণতা পায় না। গণমাধ্যমকে পূর্ণাঙ্গভাবে সকল সহায়তার জন্য প্রস্তুত সরকার এবং সরকার গণমাধ্যমকে আরো শক্তিশালী অবস্থায় প্রতিষ্ঠিত করতে চায়। সেক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, সাংবাদিকদের সাথে নিয়ে গুজব ও অপতৎপরতা মোকাবেলা করতে চাই। কারণ গণমাধ্যমের স্বাধীনতা যতটা জরুরী একইভাবে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে অপতথ্যের বিস্তার ও গুজবের বিস্তার। তাই অপতথ্যকে আমাদের সবাই মিলে মোকাবেলা করতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital