মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

রহিমানগর বাজার ব্যবসায়ী কমিটির সাথে ওসির মতবিনিময়

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৭:১২ পিএম
রহিমানগর বাজার ব্যবসায়ী কমিটির সাথে ওসির মতবিনিময়

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান সাথে রহিমানগর বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কচুয়া উপজেলা বিভিন্ন বাজারে চুরি, ছিনতাই , ডাকাতি সহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করে যাচ্ছেন থানা পুলিশ ও টহল টিম। তারই অংশ হিসেবে চুরি, ছিনতাই রোধকল্পে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার রহিমানগর উত্তর বাজারে মাস্টার প্লাজা দ্বিতীয় তলায় বাজার কমিটির কার্যালয়ে বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আব্দুস সালাম সওদাগরের সভাপত্বিতে ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান।

এসময় তিনি বলেন, এই বাজারে চুরি বন্ধ ও চোরদের প্রতিহত করতে কচুয়া থানা টহল পুলিশ কাজ করে যাচ্ছে।বাজারের প্রবেশ পথে ও ব্যবসায়ীদের স্ব স্ব প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করতে হবে। বাজার কমিটির উদ্যোগে বাজারের নিরাপত্তার জন্য বি ৪ এস সিকিউরিটি সার্ভিস সেন্টার থেকে ৮ জন সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হয়েছে। এটা একটি ভালো উদ্যোগ । আপনাদের সচেতনতাই এই বাজারে চুরি বন্ধে প্রতিহত করতে পারবেন। শুধু চুরি-ডাকাতি নয়, মাদক পাচারও বন্ধ হবে বলে আমি মনে করি। তিনি আরো বলেন, চুরি ,ছিনতাইয়ের পাশাপাশি এখন বিভিন্ন শপিং মল ও বাজারে অগিকাণ্ডের ঘটনা ঘটছে।

অসাবধনতাই অগ্নিকাণ্ডের প্রধান কারন। চলতি শুষ্ক মৌসুমে অগ্নি দুর্ঘটনার বিষয়ে সর্তক হউন। আপনাদের মার্কেট কিংবা দোকান সম্ভাব্য অগ্নিকাণ্ড প্রতিরোধ ও নির্বাপন বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। মার্কেটে অগ্নিকাণ্ড ঘটনার সাথে সাথে কর্তব্যরত নৈশপ্রহরী / মালিকপক্ষ নিকটবর্তী ফায়ার স্টেশনে সংবাদ প্রদান করবেন। এইক্ষেত্রে দর্শনীয় স্থানে নিকটবর্তী ফায়ার স্টেশন নাম্বারে লিপিবন্ধ করে রাখতে হবে। যেকোন জরুরি অবস্থায় সাহায্যের জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ সংবাদ দিন। প্রতিটি দোকানের সামনে ১ বালতি পানি ও ১ বালতি বালু রাখতে হবে যাতে করে কোথায়ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রনে আনা যায়।

Model Hospital
রহিমানগর বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ওসি মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহিমানগর বাজার কমিটির সভাপতি আব্দুস সালাম সওদাগর তিনি বলেন, চুরি ও ডাকারি প্রতিরোধে বাজার কমিটি ঐক্যবদ্ধ করে বাজারের প্রবেশ ও বাহির মুখসহ বিভিন্ন পয়েন্টে পাহাড়া বসানো হয়েছে।বি ৪ এস সিকিউরিটি সার্ভিস সেন্টার থেকে ৮ জন সিকিউরিটি র্গাড এবাজারে পাহাড়ার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। বাজারে চুরি, ছিনতাই, ডাকাতি যাতে না হয় সেইজন্য সকলকে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে। তাহলেই এই বাজার চুরি ,ছিনতাই থেকে মুক্ত হবে।

এসময় মতবিনিময় সভায়, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুহাম্মদ এনামুল হক মিন্টু, রহিমানগর বাজার কমিটির সহ-সভাপতি কবির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক সনজিৎ সরকার, যুগ্ন-সাধারণ সম্পাদক কাউছার পন্ডিত, প্রচার সম্পাদক আলী হোসেন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহবুব হোসেন, সদস্য হাজী শাহজাহান , ইব্রাহিম হোসেন, হাজী ফজলুল হক সহ বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।