শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব বাজারে এক্সিম ব্যাংকের উপ-শাখা’র উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ২:০৭ পিএম
মতলব বাজারে এক্সিম ব্যাংকের উপ-শাখা’র উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব : এক্সিম ব্যাংক লিমিটেডের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর শাখার অধীনে মতলব বাজারে এক্সিম ব্যাংকের উপ-শাখা’র উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে মতলব সদরের এন.এ.এম টাওয়ারের ২য় তলায় এ ব্যাংকের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

এক্সিম ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আঞ্চলিক প্রধান (কুমিল্লা অঞ্চল) মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এক্সিম ব্যাংক লিমিটেড নারায়ণপুর বাজার শাখার ফাস্ট এ্যাসিস্ট্যান্ড ভাইস প্রেসিডেন্ট এন্ড ম্যানেজার মোহাম্মদ মাসুদ রানা মজুমদার।

Model Hospital

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম রাব্বানী প্রমূখ।

আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে মতলব বাজারে এক্সিম ব্যাংকের উপ-শাখা’র উদ্বোধন করায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই শাখার মাধ্যমে অত্র এলাকার জনগণ এক্সিম ব্যাংকের আন্তরিক সেবা পাবেন বলে আশা ব্যক্ত করেন।

এসময় মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ ও সুধীজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital