শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দৈনিক মানব কন্ঠের শাহরাস্তি উপজেলা প্রতিনিধি রোমানা রুমকি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৮:১৮ পিএম
দৈনিক মানব কন্ঠের শাহরাস্তি উপজেলা প্রতিনিধি রোমানা রুমকি

জয়িতা পুরষ্কার প্রাপ্ত নারী উদ্যোক্তা রোমানা রুমকি দৈনিক মানব কন্ঠের শাহরাস্তি উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

বুধবার (৬ মার্চ) বিকেলে পত্রিকার উপদেষ্টা সম্পাদক বিপ্লব রহমান ও এইচ আর এডমিন মোঃ রেজওয়ান হোসেন তার হাতে পত্রিকার নিয়োগপত্র তুলে দেন।

জানা যায়, শাহরাস্তির প্রখ্যাত নারী উদ্যোক্তা রোমানা রুমকি দীর্ঘদিন ধরে শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি নারীর কর্মসংস্থান নিয়ে কাজ করে আসছেন।

এছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে মানব সেবায় কাজ করে আসছেন।

Model Hospital

ইতোপূর্বে তিনি বানিজ্য প্রতিদিন পত্রিকার শাহরাস্তি প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

তিনি শাহরাস্তি প্রেসক্লাবের কার্যকরী সদস্য ফয়েজ আহমেদের সহধর্মিণী, ১ কন্যা ও পুত্র সন্তানের জননী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital