শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রামপুরে প্রতিবন্ধীদের দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ থেরাপি সেবা ক্যাম্পেইনের উদ্বোধন

মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৯:৩৬ পিএম
রামপুরে প্রতিবন্ধীদের দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ থেরাপি সেবা ক্যাম্পেইনের উদ্বোধন
সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চাঁদপুরের আয়োজনে প্রতিবন্ধী ও প্রতিবন্ধীর ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ভ্রাম্যমান চিকিৎসা সেবা ক্যাম্পিং এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ মার্চ) চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের কামরাঙ্গা স্কুল এন্ড কলেজ মাঠে বিনামূল্যে ২দিন ব্যাপি উক্ত সেবার উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।
উক্ত ক্যাম্পের মাধ্যমে ইউনিয়নের জনসাধারণ বিনামূল্যে থেরাপি সেবা পাবে।
২দিন ব্যাপি উক্ত সেবা ক্যাম্পে প্রতিবন্ধী ও প্রতিবন্ধীতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মোবাইল রিহ্যাবিলিটেশন ভ্যান এর মাধ্যমে ভ্রাম্যমান চিকিৎসা সেবা ক্যাম্পিং এ প্রতিবন্ধীতা সম্পর্কে সচেতনতা, স্ট্রোক প্যারালাইসিস, অটিজম সচেতনতা, বাত ব্যাথা, পিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, যেকোন ধরনের প্রতিবন্ধীর ঝুঁকিতে রয়েছে এমন ব্যক্তিদের সেবা প্রদান, সহায়ক উপকরন বিতরণ করা হচ্ছে।
উক্ত স্বাস্থ্য সেবার উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সোহেল, মহিলা বিষয়ক সম্পাদক রুমা আক্তার, সদস্য মহিবুল্লা পাটওয়ারী, ইদ্রিস চৌধুরী, ইউনিয়ন পরিষদের সদস্য আবু সাঈদ বেপারী, সেলিম মাষ্টার সহ অন্যান্য অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital