মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কচুয়ায় স্বপ্নের ছোঁয়া যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ১১:৫০ পিএম
কচুয়ায় স্বপ্নের ছোঁয়া যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের উত্তর-পশ্চিম মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার রাতে মনপুরা গ্রামের অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী পৌছে দেওয়া হয়।

বিতরণ কালে সংগঠনের সভাপতি মো. সাইদুর রহমান, সহ-সভাপতি জহিরুল ইসলাম, মাহমুদুল হাসান সুজন, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাকিব, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি মো. সাইদুর রহমান বলেন, উত্তর-পশ্চিম মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘের স্বেচ্ছাসেবীরা প্রতি বছরের ন্যায় এ বছরো প্রায় শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করেছি।

Model Hospital

এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। এ সংগঠনটি সকলের সার্বিক সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে। এছাড়াও এ সংগঠন সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজ বাল্য বিবাহ প্রতিরোধ, গরিব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, রক্তদান, বিপদগ্রস্থ মানুষের পাশে দাড়িয়ে আসছে।

তিনি আরো বলেন, রমজান আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে দাম বেড়ে যায় এতে করে অল্প ও নিম্ন আয়ের মানুষেরা বিপদে পড়ে যায়। আমরা সবাই মিলে উত্তর-পশ্চিম মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘের পক্ষ থেকে গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি।

রমজানের ঈদেও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।