বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সিটি ব্যাংক কচুয়া শাখার উদ্যোগে লয়ালিটি প্রোগ্রাম

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৮:৫৬ পিএম
সিটি ব্যাংক কচুয়া শাখার উদ্যোগে লয়ালিটি প্রোগ্রাম

দি সিটি ব্যাংক কচুয়া শাখার উদ্যোগে কাস্টমার লয়ালিটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে ব্যাংকের কার্যালয়ে এ প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের শাখা ব্যবস্থাপক এভিপি মো. আহসান উল্লাহ চৌধুরী সিটি ব্যাংকের আধুনিক গ্রাহক সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকার বাস্তবায়নে সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রম সম্পর্কে সুবিধা সমূহ তুলে ধরেন। বিদেশে কর্মরত বা অবস্থানরত বাংলাদেশী নাগরিকগন নির্ধারিত অর্থ বৈদেশিক মুদ্রায় জমা দিয়ে এবং কৃষক, শ্রমিক, সকল শ্রেণী পেশার মানুষ, বেসরকারি প্রতিষ্ঠানের মালিক কর্মচারী বৃন্দ ও দারিদ্রসীমার নিচে বসবাসকারী স্বল্প আয়ের নাগরিকগন এ পেনশন স্কিমে যুক্ত হতে পারবেন।

এছাড়া দি সিটি ব্যাংক আরএটিএম এর মাধ্যমে ২৪ ঘন্টার টাকা জমা ও উঠানোর সুবিধা এবং মহিলাদের জন্য সিটি আলো নামে আলাদা হিসাব খোলার ব্যবস্থা রয়েছে।

Model Hospital

এসকল সুবিধা অন্যান্য ব্যাংক গুলোর মধ্যে নেই। এসময় তিনি আরো বলেন, গ্রাহকদের সন্তুষ্টিই আমাদের বড় চালিকা শক্তি। যেটা অর্জনের জন্য ব্যাংকের সকল স্টাফদের নিয়ে আমি প্রতিনিয়িত চেষ্টা করে যাচ্ছি। সিটি ব্যাংক গ্রাহক বান্ধব নতুন নতুন সেবাপন্য চালু করে আসছে। আমাদের কার্যক্রমে ইতিমধ্যে গ্রাহক মহলে বেশ সাড়া ফেলেছে।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,শাখার ম্যানেজার অপারেশন এনামুল বারী, কাস্টমার সার্ভিস ম্যানেজার ইয়াসমিন আক্তার রুমি,গ্রাহক কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার,সাধারন সম্পাদক সুজন পোদ্দার প্রমুখ।

এসময় ব্যাংকের কর্মকর্তা,গ্রাহক ও সুধিজন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital