শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ঢাকায় অগ্নিকান্ডে আহত চাঁদপুরের তিন শিশু সন্তানের অসহায় বাবার পাশে দাঁড়াতে আকুতি

মাসুদ হোসেন প্রকাশিত: রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৯:০৮ পিএম
ঢাকায় অগ্নিকান্ডে আহত চাঁদপুরের তিন শিশু সন্তানের অসহায় বাবার পাশে দাঁড়াতে আকুতি
ঢাকার মিরপুর-১ এলাকায় ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে গুরুতর আহত চাঁদপুরের অসহায় মোহাম্মদ আক্তার খানের চিকিৎস্বার্থে পাশে দাঁড়াতে সমাজের বৃত্তশালী কিংবা সামাজিক সংগঠনের নিকট আকুতি জানিয়েছেন তার পরিবার।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের টাহরখিল খান বাড়ির বাসিন্দা মৃত আব্দুল হাকিম খান এর মেজো ছেলে মোহাম্মদ আকতার খান রাজধানীর মিরপুর-১ এর মধ্য পাইকপাড়া জোনাকি রোড এলাকায় ফার্নিচার কারখানায় কাজ করে আসছিলেন। গত বুধবার (৬ মার্চ) দিবাগত রাতের যেকোন সময় আগুন লেগে গুরুতর আহত হয়ে বিছানায় কাতরাচ্ছেন।
তিন কন্যা সন্তানের জনক মোহাম্মদ আকতার খান অগ্নিকান্ডে গুরুতর আহত হয়ে এখন নিজ বাড়িতে টাকার অভাবে চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন।
সেই সাথে পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই ব্যক্তির সংসারেও এখন অভাবের ছাপ। কোমলমতি তিন মেয়ে সন্তানের মধ্যে বড় মেয়ের বয়স মাত্র ৮ বছর। অবুঝ তিন সন্তানের আবদার পূরণে ব্যর্থ হতভাগা এই বাবা।
অসহায় এই ব্যক্তি ও পরিবারের পাশে দাঁড়াতে সমাজের ধর্ণাঢ্য ব্যক্তি কিংবা সামাজিক সংগঠনের কাছে আকুতি জানিয়েছেন মোহাম্মদ আকতার খান। সাহায্য পাঠাতে নিচের 01882-861146 (বিকাশ) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।
অথবা উক্ত প্রতিবেদকের 01830-885000 এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital