বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদখার বাজারে অসহায়ের মাঝে আদর্শ যুব সমাজের ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ৯:৪৪ পিএম
চাঁদখার বাজারে অসহায়ের মাঝে আদর্শ যুব সমাজের ইফতার সামগ্রী বিতরণ
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ যুব সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম শরীফুল্লার আর্থিক ও সার্বিক দিক নির্দেশনায় প্রতি বছরের ন্যায় এবছরও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার এলাকায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম শরীফুল্লার পিতা হাজী আনোয়ার উল্যাহ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশিকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাষ্টার।
আদর্শ যুব সমাজের সাধারণ সম্পাদক গাজী মোঃ মহসিনের প্রাণবন্ত সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন খান, আশিকাটি চাঁদখার বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মোঃ জাফর আহমেদ খান, সংগঠনের সহ সভাপতি আনোয়ার হোসেন শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার গাজী সহ অত্র এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
জানা যায়, ‘আদর্শ যুব সমাজ’ নামক এই স্বেচ্ছাসেবী সংগঠনটি ২০১৬ সাল থেকে আর্তমানবতার সেবায় কাজ করে আসছেন।
প্রতি বছরই সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র, ঈদবস্র ও ঈদ সামগ্রী, ইফতার সামগ্রী বিরতন, বিবাহ ও পড়াশোনায় আর্থিক সহযোগিতা, বৃক্ষরোপণ সহ বিভিন্ন সামাজিক কাজ করে ব্যাপক সুনাম কুড়িয়েছেন অত্র অঞ্চলে।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা সংগঠনের ব্যাপক প্রশংসা করে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital