শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সেবা হো‌ল্ডিং র‌্যা‌ফেল ড্র’র বিজয়ী‌দের পুরষ্কার তু‌লে দি‌লেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ২:২৭ পিএম
চাঁদপুর সেবা হো‌ল্ডিং র‌্যা‌ফেল ড্র’র বিজয়ী‌দের পুরষ্কার তু‌লে দি‌লেন শিক্ষামন্ত্রী

চাঁদপুর সেবা হো‌ল্ডিং মা‌র্কেটের পণ‌্য ক্রয়ের উপর অনু‌ষ্ঠিত র‌্যা‌ফেল ড্র বিজয়ী‌দের মা‌ঝে পুরষ্কার তু‌লে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু ম‌নি এম‌পি।

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর সেবা হো‌ল্ডিং মা‌র্কেটের পণ‌্য ক্রয়ের উপর অনু‌ষ্ঠিত র‌্যা‌ফেল ড্র বিজয়ী‌দের মা‌ঝে পুরষ্কার তু‌লে দেওয়া হ‌য়ে‌ছে।

২৯ ডি‌সেম্বর বুধবার দুপু‌রে পুরষ্কার বিতরণী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন শিক্ষামন্ত্রী ডা. দীপু ম‌নি এম‌পি।

তি‌নি তার বক্ত‌ব্যে ব‌লেন, ব‌্যবসা প্রসারের লক্ষ্যে কৌশল র‌্যাফেল ড্র করা। আমার এলাকার ব‌্যবসা‌য়ী ভাই‌য়েদের সকল কা‌জে থাকার চেষ্টা ক‌রি। শহ‌রকে ভাল রাখ‌তে রাস্তা‌ প্রসার জরুরী। এ বিষ‌য়ে পৌর মেয়রকে আ‌মি ব‌লে‌ছি। যারা পুরষ্কার পে‌য়ে‌ছেন তাদের প্রতি অ‌ভিনন্দন। এলাকা ও দেশটাকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়‌তে সক‌লে সহ‌যো‌গিতা করুন।

প্রথম পুরষ্কার গাড়ী বিজয়ী দে‌লোয়ারের হা‌তে গাড়ির চা‌বি তু‌লে দেন প্রধান অ‌তি‌থি শিক্ষামন্ত্রী ডা. দীপু ম‌নি। এছাড়াও মন্ত্রী গা‌ড়ি‌টি রে‌জি‌স্ট্রেশন ক‌রে দেওয়ার জন‌্য সেবা হো‌ল্ডিং এর কর্নধার সাইফুল ইসলাম‌কে ব‌লেন।

Model Hospital

সা‌র্বিক তত্ত্বাাবধা‌নে ছি‌লেন সেবা হোল্ডিং এর কর্ণধার সাইফুল ইসলাম।

দ্বিতীয় পুরষ্কার মোটর সাই‌কেল বিজয়ী মা‌হি, ৫ম আ‌রিফুল ইসলাম, ৬ষ্ঠ পুরেষ্কার বিজয়ী সৈকত।

অনুষ্ঠান‌টি প‌রিচালনা ক‌রেন সেবা হো‌ল্ডিং এর প‌রিচালক আলহাজ্ব ফারুক আহ‌মেদ কাকন।

এ সময় উপস্থিত ছিলেন সেবা হো‌ল্ডিং এর প‌রিচালক হেলাল গাজী, প্রকৌশলী ম‌নিরুল ইসলাম, মা‌র্কেট মা‌লিক স‌মি‌তি সভাপ‌তি শাহাদাত হো‌সেন মা‌নিক খান, আব্দুল মা‌লেক, রাজন খান, বাপ্পী সাহা, ব‌্যাবসায়ী স‌মি‌তির ইউসুফ ভূঁইয়া, শাখাওয়াত হো‌সেন পলাশ, খোকন গাজী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital