বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা কারাগারে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

কারাবন্দিরা মুক্ত জীবনে ফিরে গিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার আহ্বান ডিসি কামরুল হাসানের

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ৪:৩৯ পিএম
কারাবন্দিরা মুক্ত জীবনে ফিরে গিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার আহ্বান ডিসি কামরুল হাসানের

রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ- এ স্লোগান ধারণ করে কারাবন্দিদের মাদকাসক্ত জীবন থেকে ফিরিয়ে আনার লক্ষ্যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁদপুর জেলা কারা অভ্যন্তরে বন্দীদের নিয়ে স্বাধীনতা কাপ মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে কারাগারের অভ্যন্তরে টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান।

উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, বন্দিরা সুনাগরিক হয়ে সমাজে ফিরে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হলে বাংলাদেশ দ্রুতই উন্নত সমৃদ্ধশালী স্মার্ট সোনার বাংলায় রূপান্তরিত হবে।’ কারাগারে সংশোধনমূলক এবং মাদকবিরোধী কার্যক্রমের মাধ্যমে বন্দিরা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। কারাগারে চলমান কর্মমুখী বিভিন্ন প্রশিক্ষণ লাভ করে বন্দিরা সুনাগরিক হয়ে সমাজে ফিরে দেশের উন্নয়নের ভূমিকা রাখতে পারে।

জেলা প্রশাসক বলেন, শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে ক্রীড়া সাহায্য করে। প্রশিক্ষণের মাধ্যমে কারাবন্দিদের সমাজে একজন কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। বন্দিদশা শেষে প্রশিক্ষণকে কাজে লাগিয়ে তারা টাকা রোজগারের সুযোগ পাবেন এবং এর মাধ্যমে অপরাধ প্রবণতা কাটিয়ে পরিবারের রোজগারের উৎস হয়ে উঠতে পারবেন এবং তারা আত্মবিশ্বাসী হয়ে পরিবার ও দেশের জন্য কাজ করতে পারবে।

Model Hospital

জেলা প্রশাসক, সবাইকে মাদক ও অপরাধ পরিহার করে মুক্ত জীবনে ফিরে গিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

কারাগারকে সংশোধনাগারে রূপান্তরের লক্ষ্যে মাদকবিরোধী মোটিভেশনাল, কর্মমুখী বিভিন্ন প্রশিক্ষণ এবং খেলাধুলা সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রম চালু আছে বলে তিনি জানান।

প্রায় ৯’ শতাধিক বন্দির উপস্থিতিতে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে মোট ৪ টি দল কারাগারে থাকা বন্দিদের নিয়ে গঠন করা হয়েছে।

এ সময় চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ, জেলার মুহাম্মদ মুনীর হোসাইন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital