বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে নিখোঁজ মাদ্রাসা ছাত্র স্বাধীনের সন্ধান চায় তার পরিবার : থানায় জিডি

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ১১:৫৫ পিএম
হাজীগঞ্জে নিখোঁজ মাদ্রাসা ছাত্র স্বাধীনের সন্ধান চায় তার পরিবার : থানায় জিডি
চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ১২ বছর বয়সী আবু নছর আশ্রা‌ফি (স্বাধীন) নামে এক মাদ্রাসা ছাত্র চার দিন ধরে নিখোঁজ রয়েছে।
এতে করে আতঙ্কে রয়েছে মাদ্রাসা ছাত্র স্বাধীনের পরিবারের সদস্যরা।
আবু নছর আশ্রা‌ফি (স্বাধীন) গত সোমবার (১১ মার্চ) দুপুরে হাজীগঞ্জ বাজার থেকে তার সহপাঠী জাহিদুল ইসলামের বাড়িতে গিয়ে পরদিন ১২ মার্চ হাজীগঞ্জ বাস টার্মিনাল থেকে নিখোঁজ হয়ে যায়।
সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় নাই। বাকিলা ইউনিয়নের সন্না গ্রামের মিজি বাড়ির বাসিন্দা মোঃ ইসমাইল আকবরের বড় ছেলে আবু নছর আশ্রা‌ফি (স্বাধীন) এর শারীরিক গড়ন: চুল-ছোট/খাট, গায়ের রঙ: শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি ও মুখমন্ডল: গোলাকার।
তার পড়নে সাদা রঙের পাঞ্জাবি ও নীল রঙের জ্যাকেট পরিহিত ছিল।
এ ঘটনায় শুক্রবার (১৫ মার্চ) হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা মোঃ ইসমাইল আকবর। জিডি নং- ৯০৭। এদিকে আবু নছর আশ্রাফি স্বাধীনের বাবা মোঃ ইসমাইল আকবর ও মা রাবেয়া আক্তার তাদের সন্তানের খোঁজে সবার সহযোগিতা চেয়েছেন।
এবং তার কোনো খবর পেলে 01976110035, 01813110035 এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।