মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কচুয়ায় অগ্নিকাণ্ডে ঘরসহ গবাদিপশু পুড়ে ভষ্মীভূত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ১২:১৭ এম
কচুয়ায় অগ্নিকাণ্ডে ঘরসহ গবাদিপশু পুড়ে ভষ্মীভূত

কচুয়ায় অগ্নিকাণ্ডে গবাদিপশু ও বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাতে উপজেলার কাদলা গ্রামের পূর্বপাড়া চান্দের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতিসাধণ হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্ত আইয়ুব আলী পাটোয়ারীর।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাত ১টার সময় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে গোয়াল ঘরের পাশে থাকা রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দ্রুত আগুনের লেলিহান শিখা সর্বত্র ছড়িয়ে পড়ে।

Model Hospital

এতে ঘরের আসবাবপত্রসহ পাশের গোয়ালঘরের ৫টি গরু, ২টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়। ডাকচিৎকারে বাড়ির লোকজন ও গ্রামবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীগন ঘটনার স্থলে পৌছার পূর্বেই সব পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ আইয়ুব আলী পাটোয়ারী জানান, অগ্নিকাণ্ডে আমার প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নূর-ই-আলম রিহাত,ইউপি সদস্য মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।