শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে

পানি পড়া আনতে গিয়ে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত সেই ইমাম পুলিশের হাতে আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৮:০০ পিএম
পানি পড়া আনতে গিয়ে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত সেই ইমাম পুলিশের হাতে আটক

চাঁদপুরের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল ‘প্রিয় চাঁদপুর’ এ সংবাদ প্রকাশের পর শাহরাস্তিতে ধর্ষণ মামলার আসামী মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইলিয়াছুর রহমানকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

জানা যায়, উপজেলার মেহের উত্তর ইউনিয়নের মানসিক প্রতিবন্ধী ২৩ বছর বয়সী ছদ্মনাম “ফুল” কে একই বাড়ির জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইলিয়াছুর রহমানের কাছে প্রায় ৭ মাস আগে পানি পড়া আনতে গেলে জোরপূর্বক ধর্ষণ করেন।

পরে ফুল অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত ১৯ ফেব্রুয়ারী ফুলকে দুইটি ঔষধ খাবিয়ে দেন অভিযুক্ত হাফেজ ইলিয়াছ। পরদিন সকাল ৭টার দিকে একটি মৃত সন্তান প্রসব করেন ফুল।

ধর্ষণের ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ইলিয়াসকে আসামী করে চলতি মাসের গত ৮ তারিখে শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Model Hospital

অভিযোগের ভিত্তিতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন এর দিক-নির্দেশনায় এসআই মোঃ জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে পেনাল কোডের এজাহারনামীয় উপজেলার চন্ডিপুর এলাকার মৃত সামছুল হকের ছেলে হাফেজ মাওলানা ইলিয়াছুর রহমান কে রাজাপুর এলাকা হইতে মঙ্গলবার (১৯ মার্চ) গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উক্ত আসামীকে প্রয়োজনীয় পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরাধীকে আটক করে আইনগত ব্যবস্থা নেয়ায় ধর্ষিতার পরিবার চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম বারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital