বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অস্ত্র ঠেঁকিয়ে ফের ডাকাতি

এস এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৩:৫৯ পিএম
ফরিদগঞ্জে অস্ত্র ঠেঁকিয়ে ফের ডাকাতি
চাঁদপুরের ফরিদগঞ্জে গৃহবধূ ও তার শিশু সন্তানদের গলায় অস্ত্র ঠেঁকিয়ে ও তার সন্তানদের হত্যার হুমকি দিয়ে নারী-পুরুষের অংশ গ্রহণে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
বুধবার (২০ মার্চ) গভীররাতে পৌর এলাকার মিরপুর গ্রামের মিজি বাড়ির আব্দুল মালেক মিজির বসতঘরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। রাত ২ টার দিকে নারী-পুরুষসহ ৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল হানা দেয়। ডাকাতদল বসতঘরের দরজা ভেঙ্গে আব্দুল মালেকের স্ত্রী তার সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় তার সন্তানদের হত্যার হুমকি দেয় তারা। পরে ঘরে থাকা আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী গৃহবধূ ফাতেমা বেগম জানান, তার স্বামী প্রাইভেট চাকুরীর সুবাধে ঢাকাতে থাকেন। রাত ২ টার দিকে হঠাৎ ডাকাতরা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে তিনি চিৎকার দেয়ার সময় ডাকাতরা প্রথমে তার গলা টিপে ধরে। পরে গলাতে ধারালো অস্ত্র ধরে সন্তানদের মেরে ফেলার হুমকি দিয়ে স্টিলের আলমিরার চাবি নেয় তারা। ডাকাতরা তার ঘরের সকল আসবাবপত্র তছনছ করে নগদ টাকা, স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়।
এ বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, ডাকাতির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত সম্প্রতি পৌর চরকুমিরা এলাকাতে একটি বাড়িতে অস্ত্র ঠেঁকিয়ে ডাকাতির ঘটনা ঘটে। এর পূর্বে রূপসা উত্তর ও দক্ষিণ ইউনিয়নে পুলিশ এবং জনপ্রতিনিধি পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করে অস্ত্র ঠেঁকিয়ে ডাকাতির ঘটনা ঘটে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।