বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি পৌরসভায় সমম্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের কর্মশালা ও মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৪:৩৩ পিএম
শাহরাস্তি পৌরসভায় সমম্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের কর্মশালা ও মতবিনিময়

মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে নগর উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘‘নয়টি উপজেলার সমম্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের পাইলট প্রকল্পের’’ শাহরাস্তি পৌরসভা (পিআরএ) শীর্ষ এক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯-ডিসেম্বর) সকাল ১১ টায় শাহরাস্তি পৌরসভার আয়োজনে বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তরের উপজেলা সমন্বিত উন্নয়ন পরিকল্পনার পাইলট প্রকল্পের সার্বিক সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি পৌর সভার মেয়র আলহাজ্ব আব্দুল লতিফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই প্রকল্পের সিনিয়র প্ল্যানার প্রকল্প পরিচালক কাজী মোঃ ফজলুল হক।

উক্ত মতবিনিময় সভায় প্রকল্প পরিচালক সরকারের নগর উন্নয়নের ডেল্টা প্রকল্পের বিষয়ে উপস্থিত সংশ্লিষ্টদের সম্মুক্ষে জানান দেন। এতে তিনি ওই পাইলট প্রকল্প বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আলোকপাত করেন। সমগ্র দেশের ৯ টি উপজেলায় প্রাথমিকভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পরবর্তীতে এটির সফলতা ও চিহ্নিত পরিকল্পনার আলোকে পরবর্তীতে শাহরাস্তি উপজেলা সহ সমগ্র দেশে পর্যায়ক্রমে এ রূপরেখা বাস্তবায়ন করা হবে।

Model Hospital

পরে এ বিষয়ে পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাধীনতার কিংবদন্তি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপিকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্পের সহকারি প্ল্যানার ও প্রকল্প ব্যবস্থাপক-১ মো. আহসান হাবীব, গবেষণা সহকারী মোঃ তৌহিদুল মফিজ, রেখা কার মোঃ নূরে আলম সিদ্দিকী, শিকলবাহক মোঃ সুজন হোসেন।

এছাড়া শাহরাস্তি পৌর সভার, শাহরাস্তি পৌর সচিব রোটারিয়ান তোফায়েল আহমেদ শেখ, নির্বাহী প্রকৌশলী নেয়াজুর রহনান, উপ-সহকারী প্রকৌশলী হাসানুজ্জামান , সার্ভেয়ার মোঃ সাইদুর রহমান ,পৌরসভার প্রধান সহকারী মোঃ নজরুল ইসলাম, পৌরসভার হিসাবরক্ষক বাবু মানিক লাল ঘোষ।

পৌর কাউন্সিলর মকবুল আহমেদ, আব্দুল কুদ্দুস রানা, মিজানুর রহমান, মিজানুর রহমান মোল্লা, শাহনেওয়াজ, রাবেয়া বসরি বকুল, বাবু পহল্লাদ দে, আবুল কাশেম। এছাড়া রাজনীতিবিদ, বিভিন্ন ট্রেডের ব্যবসায়ী, ডাক্তার, শিক্ষক, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই প্রকল্প বাস্তবায়নে প্রায় ১ বছর সময় নির্ধারণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।