বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাদক, চোরাচালান ও ভারতে অনুপ্রবেশ ঠেকাতে সভা

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রকাশিত: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ১১:৫৪ পিএম
মাদক, চোরাচালান ও ভারতে অনুপ্রবেশ ঠেকাতে সভা
মাদক, চোরাচালান ও ভারতে অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধ দমনে মতবিনিময় সভা করেছে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ। বিট পুলিশিং কার্যক্রমকে গতিশীল ও জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে আয়োজিত সভায় সর্বস্তরের মানুষজন উপস্থিত ছিলেন।
শুক্রবার বিকেলে (২২ মার্চ) তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত লাগোয়া লাকমা চকবাজার এলাকায় এ সভা চলে। এর আগে সীমান্তের চাঁনপুর সর্বশেষ জঙ্গলবাড়ি এলাকায় সভা করে পুলিশ প্রশাসন।
সভায় বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো. নাসিম উদ্দিন।
অপরাধ দমনে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে জানিয়ে পুলিশের এই উর্ধ্বতন-চৌকস কর্মকতা বলেন, জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশবাহিনী সদা তৎপর রয়েছে। এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় বক্তব্য দেন তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক রাজু আহমেদ রমজান, স্হানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাফিল মিয়া, সংরক্ষিত নারী সদস্য মোছা. সেলিনা আক্তার, আওয়ামী লীগ নেতা হাজী নুরুজ্জামান সুরুজ, লাকমা চকবাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক সফিক মিয়া প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।